সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমারীত্ব সম্পর্কে কিছু কথা…

news-image

 

লাইফস্টাইল ডেস্ক :শহুরে শিক্ষিত সমাজ সতীত্ব, কুমারীত্ব নিয়ে পড়ে না থাকলেও – গ্রামেগঞ্জে আজও নাকি ফুলশয্যার রাতে মেয়েদের কুমারীত্ব পরীক্ষা হয় সাদা চাদর পেতে। সমাজকে শিক্ষিত করে তোলার, পরিষ্কার-পরিচ্ছন্ন করে তোলার দায় সব সরকারের। এদেশে, টেলিভিশনে রীতিমতো সরকারি বিজ্ঞাপন চালিয়ে বোঝাতে হয় বাড়িতে কেন শৌচাগার বানাবেন? আরও দুটো জিনিস সরকারকে করতে হবে। এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব।

এক – ছেলে বা মেয়ের জন্মের পিছনে মায়ের কোনও হাত নেই। আছে বাবার হাত।
দুই – ফুলশয্যার রাতে যৌনসঙ্গমে রক্তপাত না হওয়া মানেই মেয়ের কুমারীত্ব/সতীত্ব নেই, এ ধারণা ভুল।

এই ভুলটাই চলে আসছে যুগ যুগ ধরে। মানুষকে আজও শিক্ষিত করে তোলা যায়নি। এটা বোঝানোই হয়নি –

১ সব মেয়ের পরদা (বা Hymen) থাকে না (জন্ম থেকেই)।

২ অধিকাংশ মেয়ের পরদা (বা Hymen) ছোটোবেলাতেই নষ্ট হয়ে যায়। নাচ, দৌড়, খেলাধুলো, সাঁতার, সাইকেল চালানোর মতো শারীরিক লাফালাফির সময় সেটা নষ্ট হয়ে যায়।

৩ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিক চাহিদা তৈরি হতে পারে (সেটাই স্বাভাবিক)। হস্তমৈথুনে পরদা (বা Hymen) নষ্ট হতে পারে। তার মানেই সে অসতী নয়।

৪ অতিরিক্ত রক্তস্রাবে ক্ষতিগ্রস্ত হতে পারে পরদা (বা Hymen)।

৫ কিছু কিছু পরদা (বা Hymen) এমনও আছে, যা থেকে রক্তক্ষরণ হয়ই না।

৬ অনেকসময় প্রথম সঙ্গমেই পরদা (বা Hymen) ফাটে না।

মোদ্দা কথা, প্রথম সঙ্গমে পরদা (বা Hymen) না ফাটা, বা রক্তক্ষরণ না হওয়া মানেই সেই মেয়ে অসতী – এমনটা নয়। ফলে ‘অতিশিক্ষিত’ লোকজনের কাছে আবেদন – পরদা ফাটা – না ফাটার উপর মেয়েদের কুমারীত্ব বা সতীত্ব যাচাই করতে যাবেন না।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই