,

লাখ টাকা নিয়ে পকেটমারের চম্পট

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর রামপুরা এলাকায় আজ রবিবার এক বাসযাত্রীর পকেট থেকে এক লাখ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুই পকেটমাররা। ঘটনা টের পেয়ে পকেটমার দলের একজনকে হাতেনাতে ধরে ফেলে ওই যাত্রী। ওই পকেটমারকে গণধোলাই থেকে ছাড়িয়ে নিতে যাওয় তাদের আরেক সহযোগী। পরে তাকেও আটক করে যাত্রীরা। পরে দুজনকে রামপুরা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এই ঘটনায় হাসান খন্দকার নামের ওই ভুক্তভুগী আজ রাতে রামপুরা থানায় মামলা দায়ের করেছেন। তবে পুলিশ তাঁর টাকা উদ্ধার করে দিতে পারেনি। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, আটককৃত দুই যুবককে জিজ্ঞাসাবাদ কররে চক্রটি সনাক্ত করার চেষ্টা চলছে।

ভুক্তভুগী হাসান খন্দকার কালের কণ্ঠকে জানান, তিনি পেশায় একজন গাড়িচালক। থাকেন রামপুরার বৌবাজারে আত্মীয়ের বাসায়। আজ রবিবার তিনি এক পাওয়নাদারের কাছ থেকে এক লাখ টাকা নিয়েছেন। দুপুরে গুলশান ১ নম্বরের সোনালী ব্যাংক থেকে ওই টাকা তুলে তিনি প্রথমে শাহজাদপুরের সুবাস্তু নজরবেলী মার্কেটের সামনে যান। সেখান থেকে তুরাগ পরিবহনের একটি বাসে ওঠেন রামপুরা বাজারের উদ্দেশ্যে। দুপুর ১টার দিকে বাসটি রামপুরা ব্রিজ পেরুতেই তিনজন এসে হাসানকে ধাক্কা দেয়।

তাদের একজন বলেন, ভাই নামবেন নাকি? এরই মধ্যে যাত্রীদের একটি জটলার মধ্যে পড়ে যান হাসান। তখন টের পান তার পকেটে থাকা টাকার বান্ডিল নেই। কিছু সময় আগেই ওই বান্ডিল ছিল। তখন হাসান তাকিয়ে দেখেন সন্দেহভাজন তিনজনের দু’জন ধীরগতির বাস থেকে নেমে পড়েছে।

হাসান আরো বলেন, ওই সময় তিনি ‘পকেটমার পকেটমার’ বলে চিত্কার করে অপর যুবককে ধরে ফেলেন। প্রথমে বাসের অন্য যাত্রীরা তার কথা বিশ্বাস না করলেও পরে তাকে সাহায্য করে। বাসটি যখন রামপুরা বাজারের কাছাকাছি যায় তখন আরেক যুবক ধরা পড়া যুবকের পক্ষ নিয়ে তাকে ছাড়াতে যায়। তখন বাসের যাত্রীরা ওই যুবককেও আটক করে। পরে দুজনকে গণধোলাই দিয়ে রামপুরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

হাসান বলেন, ‘এক হাজার টাকার নোটগুলো একটি বান্ডেলে ছিল। আমি গরিব মানুষ। আমার কষ্টের উপার্জনের টাকা। বাড়িতে ঘর করার জন্য টাকাটা পাঠাতে চেয়েছিলাম। ওরা আমার টাকাগুলো নিয়ে গেল। পুলিশ বলছে- সাথেরগুলো স্বীকারই করে না। আমি নিশ্চিত ওরা একই দলের লোক। জানিনা টাকা ফিরে পাব কীনা!’

জানতে চাইলে রামপুরা থানার ওসি প্রলয় কুমার সাহা কালের কণ্ঠকে বলেন, ‘ঘটনাটি ছিনতাই নয়, পকেটমারের কাজ। মামলা হচ্ছে। আমরা তদন্ত করছি। আটককৃত দু’জনকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে