বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়ায় মৃত্যুদণ্ড কার্যকরে দ্বিতীয় বাংলাদেশ, শীর্ষে পাকিস্তান

news-image

গত বছর এশিয়ার ১১ দেশে অন্তত ১৩০ জনের মৃত্যদণ্ড কার্যকর করা হয়েছে। তবে এর অধিকাংশের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে পাকিস্তানে। এশিয়ায় মৃত্যুদণ্ড কার্যকরে শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তান; এরপরেই দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ।

চীনে মৃত্যুদণ্ড কার্যকরের কোনো তথ্য পাওয়া না গেলেও বিশ্বের শীর্ষ মৃত্যুদণ্ড কার্যকরের দেশগুলোর তালিকায় দেশটি থাকতে পারে বলে ধারণা করা হয়।

তবে পাকিস্তানে মৃত্যুদণ্ডের কার্যকরের পরিমাণ কমে আসায় এশিয়া অঞ্চলে মৃত্যুদণ্ড কার্যকর উল্লেখযোগ্যহারে কমেছে। এই অঞ্চলে ২০১৫ সালে ৩৬৭ জনের মৃত্যদণ্ড কার্যকর করা হলেও গত বছরে তা কমে হয়েছে ২৩৯ জনে।

২০১৫ সালে পাকিস্তানে ৩২৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও পরের বছর ৮৭ জনকে ফাঁসিতে ঝুলানো হয়। এরপরও এশিয়ায় মৃত্যুদণ্ড কার্যকরে শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তান। সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে দেশটির সামরিক আদালতের রায় কার্যকর করা হয় পাকিস্তানে।

গত বছর বাংলাদেশে ১০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর মধ্যে দু’জনকে ১৯৭১ সালের যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ড দেয়া হলেও বাকি আটজনকে খুনের দায়ে ফাঁসিতে ঝুলানো হয়।

তবে গোপনীয়তার নীতি থেকে সরে আসায় মালয়েশিয়ায় মৃত্যুদণ্ড কার্যকরের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। দেশটিতে ২০১৪ ও ২০১৫ সালে যথাক্রমে ৬ ও ১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও গত বছর ৯ জনকে ফাঁসিতে ঝুলানো হয়।

jagonews24.com

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ