সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যেসব সবজিতে ওজন বৃদ্ধি পায়!

news-image

অনলাইন ডেস্ক : ওজন কমাতে ভাত ছেড়ে সবজি খাওয়া শুরু করেছেন। কিন্তু তারপরেও কমছে না ওজন! হয়তো না জেনেই এমন সবজি খাচ্ছেন যেটাতে উল্টো আপনার ওজন বৃদ্ধি পাচ্ছে। আসলে ফল ও সবজি মানেই ওজন কমাতে সহায়ক নয়। কিছু ফল এবং সবজি আছে যা বরং ওজন বাড়াতে পারে। এর মধ্যে রয়েছে আলু, ভুট্টা এবং মটরশুঁটির মতো সবজি এবং পাকা আম, কলা ও পেঁপের মতো ফলগুলো।

সম্প্রতি হার্ভার্ডের এক গবেষণায় দেখা যায়, যারা দৈনিক ফল এবং স্টার্চবিহীন সবজি খেয়ে থাকেন, তাদের ওজন বাড়ার হার কমে যায়। কিন্তু স্টার্চযুক্ত সবজি যেমন আলু, ভুট্টা ও মটরশুটি বেশি খেলে ওজন বাড়ে। এসব খাবার হতে পারে ওবেসিটির কারণ, যা থেকে সূত্রপাত হতে পারে টাইপ টু ডায়াবেটিস, হৃদরোগ এবং আরও কিছু জটিল রোগের।

আলু খেলে যে ওজন বাড়তে পারে এ ব্যাপারটা অবশ্য অনেকেই ধারণা করতেন আগে থেকেই। কারণ আলুতে অনেক বেশি কার্বোহাইড্রেট থাকে। এতে আরও থাকে প্রোটিন, ফাইবার এবং ভিটামিন সি। তবে ওজন বাড়ানোর জন্য এর কার্বোহাইড্রেট অংশটিই দায়ী।

ওজন বাড়ানোর জন্য শুধু সবজি নয়, কিছু ফলও দায়ী। এগুলো হলো বেশ কিছু মিষ্টি ফল। যেমন পাকা আম, পেঁপে, আনারস এবং কলা। এগুলোতে থাকা প্রাকৃতিক চিনি ওজন বাড়াতে পারে। আর এগুলো যদি স্মুদি বা জুস করে পান করা হয় তবে আরও চিনি যোগ করা হয়ে থাকে, ফলে ওজন আরও বাড়ে।

যেসব সবজি খেলে ওজন কমে তার মাঝে রয়েছে ব্রকোলি, বাঁধাকপি, ফুলকপি, পালং শাক, লেটুস, ক্যাপসিকাম ইত্যাদি।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি