বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুস্থ থাকতে বিস্কুটের বদলে মুড়ি খান

news-image

অনলাইন ডেস্ক : বিস্কুটের বদলে মুড়ি খান। মেদ কমাবে মুড়ি। চায়ের সঙ্গে টা মানেই কি বিস্কুট? সব সময় বিস্কুট খাচ্ছে কি আপনার সন্তান? জানেন কি, বেশি বিস্কুটে মোটা হওয়া থেকে ডায়াবেটিস পর্যন্ত হতে পারে?

চা খেতে ফাইভ স্টার হোটেল খুঁজছেন কিংবা বাড়ির ড্রয়িং রুম, চায়ের সঙ্গে টায়ের বাছাই হতে হবে সাবধানে। নইলে বিপদের আশঙ্কা।

সকালের স্ন্যাকস মানেই আমরা বুঝি চা-বিস্কুট। কোম্পানির ছোট্ট মিটিং কিংবা বন্ধুর বাড়িতে টি পার্টি, বিস্কুটের অবাধ গতি। আর এই গতিতেই সর্বনাশ।

বিস্কুট মানেই ময়দা। তৈরির সময় ভিটামিনের দফারফা। ফাইবার কমে যাওয়ায় কোষ্ঠকাঠিন্য। ধীরে ধীরে ওজন বাড়তে থাকা।

বিস্কুটে ট্রান্স ফ্যাটের আধিক্য। শরীরে খারাপ কোলেস্টেরল বাড়তে থাকে। ওজন বাড়ে। অ্যাগ্রেশন বাড়তে থাকে। ডায়াবেটিস এবং হার্টের রোগের সম্ভাবনা বাড়তে থাকে।

বিস্কুটে মিষ্টির পরিমাণ বেশি থাকে। রোজ চায়ের সঙ্গে টা মানে যদি বিস্কুট হয়, তাহলে ওবেসিটি নিশ্চিত। হঠাত্‍ বাড়িয়ে দেয় ব্লাড সুগার লেভেল। এমনটাই বলছেন চিকিত্সকরা।

নিয়মিত বিস্কুট খাওয়ার কারণে শিশুদের অ্যালার্জি হতে পারে। চিনির পরিমাণ বেশি থাকার কারণে দাঁতের বারোটা বাজার সম্ভাবনা।

তাহলে উপায়? বদলাতে হবে চায়ের সঙ্গে টায়ের সংজ্ঞা। বিস্কুটের বদলে মুড়ি খান। প্রচুর উপকার। এমনটাই বলছেন চিকিত্সকরা।

কম ক্যালরির পেট ভরানোর খাবার মানেই মুড়ি। যাঁদের বার বার খিদে পায়, অথচ সারাদিনে বেশিরভাগ সময়ে অফিসে বা বাড়িতে বসে কাজ করার জন্য শরীরে ক্যালরির চাহিদা কম, তাঁদের জন্য লাঞ্চ ও ডিনারের মাঝখানে বিকেল বা সন্ধ্যার দিকে মুড়ি হতে পারে আদর্শ খাবার।

১ কাপ অর্থাত্‍ ১৪ গ্রাম মুড়িতে রয়েছে ৫৬ ক্যালরি। কার্বোহাইড্রেটস ১২.৬ গ্রাম, প্রোটিন ১ গ্রাম, ফ্যাট মাত্র ০.১ গ্রাম, ফাইবার ০.২ গ্রাম, পটাসিয়াম ১৬ মিলিগ্রাম, আয়রন ৪.৪৪ মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম ৪ মিলিগ্রাম, ফসফরাস ১৪ মিলিগ্রাম, থিয়ামাইন ০.৩৬ মিলিগ্রাম এবং নিয়াসিন ৪.৯৪ মিলিগ্রাম।

ওজন কমাতে সাহায্য করে মুড়ি।

সোডিয়ামের পরিমাণ অত্যন্ত কম থাকার কারণে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে।

অনেকটা পানি টেনে নেয় বলে পেট ভরে থাকে দীর্ঘক্ষণ।

পেটের গোলমালে শুকনো মুড়ি বা পানিতে ভেজা মুড়ি খেলে উপকার।

ভিটামিন B ও মিনারেল প্রচুর পরিমাণে থাকার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমায়।

সকাল-সন্ধ্যা চায়ের সঙ্গে বিস্কুট নয়, মুটিয়ে যেতে না চাইলে আরও বেশি মুড়ি খান।

সূত্র: জিনিউজ

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ