সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আপনার কি হাত-পা সারাক্ষণ ঘামে… সাবধান!

news-image

 

লাইফস্টাইল ডেস্ক :শরীরের তাপস্থাপক (thermostat) হিসেবে কাজ করে ঘাম উৎপাদক গ্রন্থিগুলি। কারোর ঘাম বেশি, কারোর কম। কিন্তু আমাদের মধ্যে এমন অনেকেই আছেন, যাঁদের ক্রমাগত হাত ও পায়ের পাতা ঘামে। এমনই ঘাম হয়, যে সেলফি তুলতে গিয়ে বা অফিসে পাঞ্চ করে অ্যাটেনডেন্স দিতে গিয়ে মেশিনের সেন্সর আঙুলের ছাপ চিনতে পারে না। এতে সকলের সামনে হেনস্থা হওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে।

হাত-পা সারাক্ষণ ঘামে ভর্তি থাকলে মূলত ২-৩টে সমস্যা দেখা দিতে পারে :
১] হাত ঘামা (Sweaty Palms) বা পালমার হাইপারহাইড্রোসিস
২] পা ঘামা (Sweaty Feet) বা প্ল্যান্টার হাইপারহাইড্রোসিস
৩] বগল ঘামা (Sweaty Armpits) বা অগজ়িলারি হাইপারহাইড্রোসিস

মানুষের শরীরে ২০-৫০ লাখ অ্যাক্রিন ঘামগ্রন্থি আছে। ত্বকের পুরোটা জুড়েই গ্রন্থি। শরীরের তাপমাত্রা বাড়লে লাখ লাখ গ্রন্থি থেকে ঘাম নিঃসরিত হয়। ঘাম বাষ্পে পরিণত হলে শরীর ঠান্ডা হয়। কিন্তু বগলের ঘামগ্রন্থি একটু আলাদা। বলা হয় অ্যাপোক্রিন ঘামগ্রন্থি। গরম ও আর্দ্রতা বাড়লে কিংবা উদ্বেগ ও হতাশা বাড়লে ঘাম হতে শুরু করে। পায়ের পা ও হাতের তালুতেও এই অ্যাপোক্রিন গ্রন্থি রয়েছে।

কী কী কারণে অ্যাপোক্রিন গ্রন্থি থেকে অতিরিক্ত পরিমাণে ঘাম নিঃসরিত হয় :

১] অতিরিক্ত ক্যাফেইনযুক্ত পানীয় ও অ্যালকোহল পান করলে অ্যাপোক্রিন গ্রন্থি থেকে মাত্রাতিরিক্ত ঘাম বেরোতে পারে।
২] লো ব্লাড সুগার বা হাইপোগ্লাইসেমিয়া হলে এমনটা হতে পারে।
৩] কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার এর কারণ।
৪] মহিলাদের মেনোপজ়ও এর একটা অন্যতম কারণ।
৫] যাঁদের হাইপারথাইরয়েড আছে, এসমস্যা তাঁদেরও।

কী করলে মিটতে পারে সমস্যা ?
বাজারে অনেক ধরনের অ্যান্টিপার্সপিরেন্ট কিনতে পাওয়া যায়। রাতে শুতে যাওয়ার আগে হাতে, পায়ের পাতায় ও বগলে লাগিয়ে শুতে যান।

কফি বা ক্যাফেইনজাতীয় পানীয়/খাওয়ার অভ্যেস ত্যাগ করুন।

একই সঙ্গে ঝাল-মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন।

নিয়মিত দু’বেলা স্নান করা জরুরি। কিন্তু সওনাবাথ কিংবা গরম জলে স্নান করার অভ্যেস ছাড়ুন। এতে শরীরের স্বাভাবিক তাপমাত্রা বেড়ে যেতে পারে। হাত-পা ও বগলে অনেক ঘাম হতে পারে।

পা ধোয়ার পর কখনও ভেজা অবস্থায় রেখে দেবেন না। শুকনো কাপড় বা তোয়ালে দিয়ে ভালো করে মুছুন। না হলে পায়ে জীবাণু জন্ম নিতে পারে, গোড়ালি ফেটে যেতে পারে, ঘাম হতে পারে, পায়ে দুর্গন্ধও হতে পারে।

পা ঘামা কমাতে চেষ্টা করুন অন্তত বাড়়িতে খালি পায়ে থাকতে। মেঝে যদি পরিষ্কার থাকে, সমস্যা হওয়ার কথা নয়।
কখনও ভেজা জুতো পরবেন না। পরার আগে পুরোপুরি শুকিয়ে নিন।

পায়ে অতিরিক্ত টাইট মোজা পরবেন না।

হতাশা, দুশ্চিন্তা, উদ্বেগ কমে গেলে হাত ঘামা বন্ধ হতে পারে।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন