মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভুলেও যে খাবারগুলো ফ্রিজে রাখবেন না!

news-image

অনলাইন ডেস্ক : খাবার ভালো রাখতে ফ্রিজই আমাদের অনেকেরই ভরসা৷ রান্না করা খাবার হোক বা সবজি, ফ্রিজ ছাড়া যেন সব অন্ধকার৷ কিন্তু জানেন কি, কিছু কিছু খাবার একেবারেই ফ্রিজে রাখা উচিৎ নয়৷ জেনে নিন সেই খাবারগুলি সম্পর্কে-

১। পেঁয়াজ-
ফ্রিজে পেঁয়াজ রাখা উচিত নয় অনেকেই জানেন। কারণ ফ্রিজের বদ্ধ জায়গায় ঠিকমতো বায়ু চলাচল হয় না। ফলে পেঁয়াজ পচে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। আলু-পেঁয়াজকে সবসময় বায়ু চলাচল করে এমন জায়গায় রাখা উচিত।

২। কলা-
কলাও কিন্তু রয়েছে এই তালিকায়। ফ্রিজের ঠান্ডায় কলা পাকতে পারে না। ফলে কলা পচতে শুরু করে দ্রুত। হয়ে যায় কালোও। তাই কলা বাইরের খোলা হাওয়াতেই রাখুন।

৩। আপেল-
আপেলের ক্ষেত্রেও তাই। যদিও অনেকেই আপেল ফ্রিজেই রাখেন। তবে মাথায় রাখবেন এই ফল ফ্রিজে রাখলেও খাওয়ার অন্তত ৩০মিনিট আগে বের করে বাইরে রাখুন। স্বাভাবিক তাপমাত্রায় এলে তারপরেই ধুয়ে খান।

৪। টমেটো-
চেষ্টা করুন টাটকা টমেটো এনে তা ব্যবহার করে ফেলার। কারণ ফ্রিজে থাকা টমেটোর গন্ধ-স্বাদ দুইই কমে যায়।

৫। অ্যাভোকাডোস-
কলার মতো অ্যাভোকাডোসও ফ্রিজে রাখবেন না। পাকতে না পেরে খুব তাড়াতাড়ি পচন ধরে যায় এই অ্যাভোকাডোসে।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী