সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল ৪ মে

news-image

নিজস্ব প্রতিবেদক : এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ৪ মে প্রকাশ করা হবে। ওইদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সার-সংক্ষেপ তুলে দেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
পরে দুপুরে সংবাদ সম্মেলনে ফলপ্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। দুপুর ২টা থেকে শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে।
এসএসসিসহ পাবলিক পরীক্ষার ফলাফলের সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তরের রেওয়াজ আছে। সে অনুযায়ী ফল প্রকাশের ব্যাপারে কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সার-সংক্ষেপ পাঠানো হয়।
ফলাফল প্রকাশের দিনক্ষণের বিষয়টি অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী। মন্ত্রণালয়ের একাধিক অতিরিক্ত সচিব এ তথ্য নিশ্চিত করেছেন।
এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন পরীক্ষার্থী ছিল। গত ২ ফেব্রুয়ারি এই পরীক্ষা শুরু হয়ে ২ মার্চ শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা ৪ মার্চ শুরু হয়ে ১১ মার্চ পর্যন্ত চলে।
পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে পাবলিক পরীক্ষার ফল প্রকাশ করে আসছে বর্তমান সরকার। ব্যবহারিক পরীক্ষার সময় বাদ দিলে ২ মে নির্ধারিত ৬০ দিন পূর্ণ হবে। তবে ব্যবহারিকসহ ১১ মে সময় পূর্ণ হয়।

এ জাতীয় আরও খবর

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

স্কালোনির আক্ষেপ, ‘আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিতে তেলের দাম হ্রাস

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার