,

জামিন চেয়ে ব্যর্থ আমিন হুদা

news-image

নিউজ ডেস্ক : মাদক মামলায় দণ্ডিত আমিন হুদার জামিন আবেদন গ্রহণ করেননি উচ্চ আদালত। জামিন চেয়ে তার করা আবেদন তালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ আবেদন দুটি তালিকা থেকে বাদ দেন।

এর আগে গত বছরের ১৩ অক্টোবর আমিন হুদার জামিন আবেদন শুনানি নিয়ে হাইকোর্টের অপর একটি দ্বৈত বেঞ্চ তালিকা থেকে বাদ দেন। এরপর গত সপ্তাহে আবার নতুন করে জামিন আবেদন করে আমিন হুদা, যা আজ সোমবার শুনানির জন্য ওঠে।

আদালতে আমিন হুদার পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম এ মান্নান মোহন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম এ মান্নান মোহন বলেন, আদালত আবেদন শুনবেন না বলে জানিয়ে কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন।

উল্লেখ্য, ২০০৭ সালের ২৬ অক্টোবর আমিন হুদার গুলশানের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এ সময় প্রায় দেড় লাখ ইয়াবা ও বিভিন্ন মাদকদ্রব্যসহ আমিন হুদা ও তার ঘনিষ্ঠ আহসানুল হক হাসানকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে দায়ের করা দুটি মামলায় ২০১২ সালের ১৫ জুলাই আমিন ও তার সহযোগী আহসানুল হককে ৭৯ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে তাদের উভয়কে ৭ কোটি ৫৫ লাখ টাকার অর্থদণ্ড দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে