,

মালয়েশিয়ায় ভূমিধসে দুই বাংলাদেশি নিহত

news-image

নিউজ ডেস্ক : মালয়েশিয়ায় ভূমিধসে দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।শনিবার দেশটির সেলাঙ্গুর রাজ্যের হুলু ল্যাংগাতে এ দুর্ঘটনা ঘটে।

মালয়েশিয়া পুলিশ জানিয়েছে, নিহতরা ল্যাংগাত-২ পানি শোধনাগার নির্মাণকাজের শ্রমিক ছিলেন।

তারাসহ ওই নির্মাণস্থলের কাছে একটি খামার বাড়িতে ১১ বাংলাদেশি থাকতেন। তাদের সঙ্গে আরও ৯ ইন্দোনেশিয়ান শ্রমিক ছিলেন।

মালয়েশিয়ার দ্য স্টার অনলাইন জানিয়েছে, ওই শ্রমিকদের আবাসস্থলের ওপর ভূমিধসের ঘটনা ঘটলে তারা চাপা পড়েন। শনিবার ভোর ৪টায় খবর পেয়ে পুলিশ অনুসন্ধান ও উদ্ধারকারী দল সেখানে পাঠায়।

গত কয়েক দিনের টানা বর্ষণের কারণে সেখানে ভূমিধসের সৃষ্ট হয়। এ ঘটনায় চাপা পড়া অন্য শ্রমিকদের উদ্ধারে কাজ চলছে। পুলিশ নিহতদের পরিচয় এখনও পায়নি।

সেলাঙ্গুর ফায়ার সার্ভিস অ্যান্ড রেসকিউ দফতরের সহকারী পরিচালক (অপারেশনস) মোহাম্মদ সানি হারুল জানান, ভূমিধসে শ্রমিকদের দুটি কক্ষ সমাধিতে পরিণত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই সহকর্মীরা ওই দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে