,

শাহজালালে ৪৫ কোটি টাকার কোকেন জব্দ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে দেড় কেজি কোকেন (পিওর কোকেন) উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এবিপিএন) এর সদস্যরা। জব্দ কোকেনের বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা।

শনিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) গোয়েন্দা তথ্যর ভিত্তিতে চালানটি আটক করা হয়।

জানা যায়, ফেডেক্স কুরিয়ারের উগান্ডা দপ্তর থেকে দুবাই হয়ে কোকেনের এই চালানটি এসেছিল। যার পার্সেল নম্বর ৮০৪০৪৪৫২৬৮৮০। দেড় কেজি কোকেনের এই চালানটি আটক করা হলেও এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম সিকদার বলেন, কোকেনের একটি চালান বাংলাদেশে আসছে এ রকম তথ্য আমাদের কাছে আগে থেকেই ছিল। পরে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এবিপিএন) শনিবার কার্গো ভিলেজের ভেতর থেকে ফেডেক্স কুরিয়ারের ৬ কেজির একটি পার্সেল থেকে দেড় কেজি কোকেনের চালানটি উদ্ধার করে। এটি এ পর্যন্ত বাংলাদেশে আটককৃত তৃতীয় বৃহত্তম চালান।

এর আগে, ২০১৪ ও ২০১৫ সালে পেরুর দুই নাগরিকের নিকট থেকে যথাক্রমে ৩ কেজি ৩০০ গ্রাম আর ৩ কেজি কোকেন উদ্ধার করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে