,

বারান্দার সিট দখলের সংঘর্ষে আহত ৪

news-image

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে একটি সিট দখলকে কেন্দ্র করে হল ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন চার শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। আহত চারজন হলেন সভাপতির পক্ষের কর্মী শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আরিফ ও সাধারণ সম্পাদক পক্ষের সংগীত বিভাগের চতুর্থ বর্ষের রায়হান কবির, উর্দু বিভাগের মাস্টার্সের তুহিন ও নৃত্যকলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাহিদ। আহত চারজনের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যজনকে ভর্তি করা হয়েছে। ঢামেক হাসপাতালে গিয়ে দেখা যায়, ওই চারজনের মধ্যে একজন অচেতন অবস্থায় পড়ে আছেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, দুদিন আগে এসএম হলের বারান্দায় একটি সিটের দখল নিয়ে প্রথম বর্ষের সাধারণ সম্পাদক পক্ষের কয়েকজন সমর্থক সভাপতি পক্ষের প্রথম বর্ষের দুজনকে মারধর করেন। ওই সংঘর্ষের জেরে গতকাল রাতে সাধারণ সম্পাদকের পক্ষের কয়েকজন হলের দোতলায় উঠলে সভাপতি পক্ষের সমর্থকরা তাঁদের ওপর হামলা চালান। একপর্যায়ে তাঁরা হলের বিভিন্ন কক্ষে ভাঙচুর করেন।

পরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ, হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবুল আলম জোয়ার্দার ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হলের ফটকে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবুল আলম জোয়ার্দার বলেন, হলে ছাত্রলীগের দুই গ্রুপের মারামারি হয়েছিল। আমরা এসে পরিস্থিতি শান্ত করি। দোষীদের শনাক্ত করার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে