,

সরাইলে নিহত স্কুল ছাত্রীর বাড়িতে আসামি পক্ষ ক্ষিপ্ত হয়ে হামলা-ভাংচুর

saril hamlaব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্কুল ছাত্রীকে ধর্ষণ শেষে নির্যাতন করে হত্যার মামলার আসামি পক্ষের বিরুদ্ধে বাদীর বাড়িতে হামলা, ভাংচুর, মারধোর করার অভিযোগ উঠেছে। এ সময় নারী, বৃদ্ধ, শিশুসহ ৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। বুধবার সকালে উপজেলার কাটানিসার গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত স্কুল ছাত্রীর বাবা ও মামলার বাদী আনসার সদস্য আবদুল বারেক জানান, আমার মেয়েকে হত্যা, নির্যাতন, ধর্ষণ মামলার প্রধান আসামি একই এলাকার জুম্মান, সাদ্দাম হোসেন, ভূট্টো দীর্ঘ ৭ মাস পলাতক শেষে সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আদালতে হাজির হলে আদালত তাদের জেল হাজতে পাঠিয়েছে।

এ ঘটনায় আসামি পক্ষ ক্ষিপ্ত হয়ে বুধবার সকাল ৭ টায় আমার বাড়িতে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তারা বাড়ির আসবাবপত্র ও বিভিন্ন মালামাল ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। তাদের বাধা দিতে গেলে আমার শ্বশুর আবদুর রহমান (৭৫), স্ত্রী সাদেকা বেগম(৩৪), খালেদা বেগম(২৮), কলেজ ছাত্র কামরুজ্জামান (১৮), স্কুল ছাত্রী সানিয়া আকতার (১০) কে মারধোর করে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদ জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে।

উল্লেখ্য, গত ২০১৩ সালের ১৯ নভেম্বর রাতে কাটানিসার গ্রামের আনসার সদস্য আবদুল বারেক’র কন্যা, আঁখিতারা নুরুর রহমান উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরের দিন ২০ নভেম্বর বাড়ি থেকে ৪’শ গজ পূর্ব দিকের খালে তার ক্ষত-বিক্ষত লাশ পড়ে থাকতে দেখে। ধর্ষণ শেষে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ, মাথার চুল ছিড়ে ফেলা, শরীরের বিভিন্ন স্থানে অমানবিক নির্যাতনের আলামত পাওয়া যায়। আবদুল বারেক বাদী হয়ে সরাইল থানায় মামলা করেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর