নাসিরনগরে ইয়াবাসহ যুবক গ্রেফতার ॥ এক বছরের কারাদন্ড

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ইয়াবা সেবনের অভিযোগে জাহাঙ্গীর মিয়া(৩০) নামে এক যুবককে আটকের পর ভ্রাম্যমান আদালতে হাজির করলে তাকে নগদ এক হাজার টাকা জরিমানাসহ ১ বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত । পুলিশ জানায় ইয়াবা সেবন করছে এমন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সকালে নাসিরনগর থানার এস আই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ উপজেলার ধরমন্ডল গ্রামের মৃত ছফিল মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়াকে ৫ পিস ইয়াবাসহ তার বাড়ি থেকে আটক করে। বিকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ লিয়াকত আলীর আদালতে হাজির করলে নগদ এক হাজার টাকা জরিমানাসহ ১ বছরের দন্ডাদেশ দেন। নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী মোঃ রজ্জব আলী দন্ডাদেশ প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার