,

আশকোনায় নিহত দুই জঙ্গির মরদেহ আঞ্জুমানে হস্তান্তর

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দক্ষিণখানের আশকোনায় নিহত দুই জঙ্গির মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গ থেকে আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার মরদেহ দুটি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের ইন্সপেক্টর সাইদুর রহমান। মরদেহ দুটি গ্রহণ করেন আঞ্জুমানের ডিউটি অফিসার রুহুল আমিন।

রুহুল আমিন সাংবাদিকদের বলেন, দুই জঙ্গির মধ্যে একজন নারী (অজ্ঞাত পরিচয়) আনুমানিক বয়স (৩৫), অপর জন আনুমানিক বয়স (১৪)।

২৩ ডিসেম্বর দিবাগত রাতে আশকোনার জঙ্গি আস্তানা ‘সূর্যভিলা’য় অভিযান চালায় কাউন্টার টেরোরিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সদস্যরা। এতে এক নারী আত্মঘাতী বিস্ফোরণে ও কিশোর জঙ্গি টিআরশেলে নিহত হয়। এ সময় স্প্লিন্টারে আহত (আত্মঘাতী বিস্ফোরণের সময়) এক শিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। জঙ্গি আস্তানাটিতে মোট ৭ জন ছিলেন। যার মধ্যে প্রথমে চারজন আত্মসমর্পণ করেন। অবশিষ্ট তিনজনের মধ্যে একজন আহত হলেও বাকি দুজন নিহত হন। ইত্তেফাক

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে