বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরীরাই সাইবার অপরাধের শিকার হয় বেশি : পলক

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশে সাইবার অপরাধের শিকার মানুষের বড় অংশটি অল্পবয়সী নারী বা কিশোরী মেয়েরা। এসব অল্প বয়সী মেয়ের আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেশি থাকে।

বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট মিলনায়তনে ‘সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস ফর উইমেন এমপাওয়ারমেন্ট’ শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পলক বলেন, ‘অল্প বয়সী মেয়েরা যখন সাইবার অপরাধের শিকার হয়, অনেক সময় তারা বুঝতে পারে না যে তারা কী করবে বা কাকে জানাবে। অনেকেই কাউকে জানায়ও না। নীরবে হয়রানির শিকার হতে থাকে। এসব হয়রানি ঠেকাতে ও সাইবার অপরাধের শিকার হলে করণীয় সম্পর্কে সচেতন করতেই স্কুল শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়ার এ উদ্যোগ নেওয়া হয়েছে।’

এ কর্মশালা থেকে পাওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আগামীতে সাইবার অপরাধ মোকাবিলায় আরো বেশি কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

সিসিএর নিয়ন্ত্রক আবুল মুনসুর আহমেদ সারফ উদ্দিন অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন। এ সময় আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এস এম ওয়াহিদুজ্জামান, ফোর ডি কমিউনিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল ইমরান প্রমুখ।

সরকারের তথ্য যোগাযোগ ও প্রযুক্তি (আইসিটি) বিভাগের আওতাধীন কন্ট্রোল অব সার্টিফায়িং অথরিটি (সিসিএ) এ কর্মশালার আয়োজন করেছে। এ কর্মসূচির আওতাধীন দেশব্যাপী আট বিভাগের ৪০টি স্কুল ও কলেজের প্রায় ১০ হাজার ছাত্রীকে সচেতন করা হবে।

কর্মশালায় অংশগ্রহণকারীরা সাইবার অপরাধ ও সংশ্লিষ্ট আইনের ব্যাখ্যা, সামাজিক যোগাযোগমাধ্যমে নিরাপদে বিচরণের কৌশল, অপরাধ সংগঠিত হলে তা থেকে পরিত্রাণের উপায়, সহায়তা পাওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরসমূহের নম্বর, অভিযোগ দাখিল করার সুনির্দিষ্ট পদ্ধতি এবং সুনির্দিষ্ট উপায় সম্পর্কে ধারণা পাবেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ