,

অমুসলিম দর্শনার্থীদের জন্য উম্মুক্ত হলো মাদ্রিদের মসজিদ

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশি অধ্যুষিত মাদ্রিদের বায়তুল মোকাররাম মসজিদ অমুসলিম দর্শনার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে উম্মুক্ত করা হয়েছে। গত শনিবার মসজিদ কমিটি আয়োজন করে দিনব্যাপী অমুসলিমদের পরিদর্শন, মুক্ত আলোচনা এবং নিজস্ব লাইব্রেরীতে স্পেনিশ ভাষায় পবিত্র কোরআন হাদিস ও ইসলামিক বই প্রদর্শনী।

মূলত ইসলাম সম্পর্কে সঠিক স্বচ্ছ ধারনাসহ বিশেষ করে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। ইসলাম ও মসজিদ সম্পর্কে একটি সম্যাক ধারনা স্প্যানিশদের মাঝে ছড়িয়ে দিতে এখন থেকে মসজিদ সর্বদা উম্মুক্ত থাকবে বলে জানা গেছে।

সকাল থেকে মাদ্রিদসহ পার্শ্ববর্তী এলাকার, গির্জা, ধর্মীয় প্রতিষ্ঠানসহ মানবাধিকার সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিদেশিদের আগমনে মসজিদ প্রাঙ্গনে ছিল উপচেপড়া ভিড়। এসময় উপস্তিত ছিলেন, কমুনিদাদ মাদ্রিদের জনকল্যাণ বিভাগের ডিরেক্টর কারমেন তেতেদা, সেন্ট্রো কমুনিতারিয়ার ডিরেক্টর ভেগনিয়া গারচিয়া, মানবাধিকার নেত্রী ইন্ট্রার লাভাপিয়েচের ডিরেক্টর পেপা তররেস, সান লরেন্সের ডিরেক্টর সারগারিয় প্রমুখ।

সঞ্চালক খুরশেদ আলম মজুমদার বলেন, যারা জঙ্গিবাদ ও সন্ত্রাসে লিপ্ত তাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই।

ইসলাম ধর্ম আমাদের অন্যান্য ধর্মকে শ্রদ্ধা করতে শিখিয়েছে। সন্ত্রাস ও জঙ্গিবাদকে ইসলাম সমর্থন করে না। ইসলাম ধর্ম ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। মিলেমিশে থাকার শিক্ষা দেয়। কোরআন আমাদের শিক্ষা দিয়েছে ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করার।

অনুষ্ঠানে ইসলাম ও বাংলাদেশ মসজিদ এর কার্যক্রম নিয়ে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন, বাংলাদেশ মসজিদ কমিটির সভাপতি খুরশেদ আলম মজুমদার। সহযোগিতায় ছিলেন মানবাধিকার কর্মী ফজলে এলাহী, মসজিদ কমিটির অর্থ সম্পাদক হারুন আল রশিদ, সাংবাদিক জাহিদুল আলম মাসুদ, সেলিম আলম, সংগঠক আবু তাহের, আবু বক্কর প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে