,

নাসিরনগরে স্বাস্থ্য সেবা বিষয়ক অবহিতকরণ সভা

news-image

আকতার হোসেন ভূঁইয়া , নাসিরনগর : নাসিরনগরে শিখা সমাজ কল্যান সংস্থার উদ্যোগে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় এলাকার গবীর ও দুঃস্থ মা ও শিশুর বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচী (সেবাতরী) উপলক্ষে আজ মঙ্গলবার এক অবহিতকরণ অনুষ্ঠিত হয়। নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে শিখা সংস্থার সভাপতি প্রভাষক মাইনুদ্দিন ভুইয়ার সভাপতিত্বে নিহারেন্দু চক্রবর্তীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ নিশিত নন্দি মজুমদার। বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক মোস্তাফা মোহাম্মদ সারোয়ার,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কে এস হুমায়ুন কবির,সদর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হাসেম,গোয়ালনগর ইউপি চেয়ারম্যান আজাহারুল হক,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মনির হোসেন,কুন্ডা ইউপির সাবেক চেয়ারম্যান উমরাও খান ও সাংবাদিক আকতার হোসেন ভুইয়া। স্বাগত বক্তব্য রাখেন শিখার নিবার্হী পরিচালক রেজিয়া সুলতানা। অবহিতকরণ সভায় জনপ্রতিনিধি,এনজিও কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । শিখার নিবার্হী পরিচালক রেজিয়া সুলতানা জানান, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় এলাকার গবীর ও দুস্থ মা ও শিশুর বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণসহ স্যানিটেশন,শিক্ষা কার্যক্রমও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে