সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসির ফল ২ অথবা ৪ মে

news-image

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ২ অথবা ৪ মে ঘোষণা করা হতে পারে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর সম্মতি পেলেই উল্লেখিত তারিখের যেকোনো দিন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।

বিষয়টি নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক) রুহী রহমান জাগো নিউজকে বলেন, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পাবলিক পরীক্ষার ফল প্রকাশে সরকারের নীতিগত সিদ্ধান্ত রয়েছে। আগামী ৪ মে ৬০ দিন পূর্ণ হবে। বিগত বছরের মতোই এবারও ৬০ দিনের আগে ফল প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, আগামী মাসের (মে) ২ থেকে ৪ তারিখের মধ্যে ফল প্রকাশে প্রধানমন্ত্রীর সম্মতি চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। তিনি (প্রধানমন্ত্রী) যেদিন নির্ধারণ করবেন সেদিনই ফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হয়ে ২ মার্চ শেষ হয়েছে। এছাড়া ব্যবহারিক পরীক্ষা গত ৪ মার্চ শুরু হয়ে শেষ হয় ১১ মার্চ। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে আটটি সাধারণ বোর্ডের অধীনে ১৪ লাখ ২৫ হাজার ৯০০ জন এবং মাদরাসা বোর্ডের অধিনে ২ লাখ ৫৬ হাজার ৫০১ জন ও কারিগরি বোর্ডের অধীনে (ভোকেশনাল) ১ লাখ ৪ হাজার ২১২ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট