,

ফতুল্লাতেও দুর্দান্ত আরাফাত সানি

news-image

স্পোর্টস ডেস্ক : মাঝের সময়টা ছিল ঝঞ্ঝাবিক্ষুব্ধ। ব্যক্তিগত জীবনের টানাপোড়েনে জেলে পর্যন্ত যেতে হয়েছে তাঁকে । তবে মাঠের আরাফাত সানি একটুও বদলাননি। আছেন আগের মতোই ক্ষুরধার।

বিকেএসপিতে প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই পারটেক্সের বিপক্ষে ৩৩ রানে ৫ উইকেট নেওয়া প্রাইম দোলেশ্বরের বাঁহাতি স্পিনার আজ ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে নিয়েছেন ৪৫ রানে ৪ উইকেট। ফতুল্লা স্টেডিয়ামে দুই ওপেনারের দুর্দান্ত শুরুর পরও ব্রাদার্স তাই এক বল বাকি থাকতে অলআউট ২৪৬ রানে।

মিজানুর রহমান (৫৬) আর জুনায়েদ সিদ্দিকের (৮৭) ওপেনিং জুটিতেই এসেছিল ১১৩ রান। ২৬তম ওভারে শরীফউল্লাহর বলে মিজান বোল্ড হওয়ার পরই শ্লথ হয়ে যায় রানের গতি। ব্যাটিং উইকেটেও রানের জন্য ধুঁকেছেন ব্রাদার্স ব্যাটসম্যানরা। স্কোর ২০০ পার হয় ৪২তম ওভারে।

বাকিটা সানির গল্প। ৪৫তম ওভারে মাইশুকুরের (৪৭) দেওয়া ফিরতি ক্যাচে নিজের প্রথম শিকার। শেষ ৫ উইকেটের চারটিই তাঁর। তাতে ব্রাদার্সের স্কোরটাও পৌঁছাতে পারেনি প্রত্যাশিত উচ্চতায়। এ মাঠে আগের ম্যাচে ২৯৩ রান করেও আবাহনীর কাছে হেরেছে খেলাঘর। এই উইকেটে তাই ২৪৬ মোটেও নিরাপদ স্কোর নয়।

অবশ্য ক্রিকেটে তো কত কিছুই ঘটে। ব্রাদার্সও হয়তো এখন খেলাটার সেই অনিশ্চিত চরিত্রের দিকে তাকিয়ে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড