এই ৮টি অভিনব কাজেও ব্যবহার হয় কোকা কোলা !

news-image

 

লাইফস্টাইল ডেস্ক :ঠান্ডা পানীয় হিসেবে কোকা কোলার খ্যাতি বিশ্বজোড়া। কিন্তু কোকা কোলায় থাকে এমন কিছু উপাদান, যা একে বহু ধরনের কাজের উপযোগী করে তোলে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওয় কোকা কোলার নানা ধরনের অভিনব প্রয়োগের কথা জানানো হয়েছে। নীচে রইল কোকা কোলার সেই সমস্ত প্রয়োগের হদিশ, যা হয়তো আপনার দৈনন্দিন জীবনকে অনেকখানি সহজ করবে।

১. জামাকাপড়ে চিপকে থাকা চিউয়িং গাম বা বাবল গাম তোলা : কাপড়জামায় চিউয়িং গাম বা বাবল গাম আটকে গিয়েছে? অল্প একটু কোকা কোলা ফেলে দিন আটকে থাকা চিউয়িং গাম অথবা বাবল গামের উপরে। একটু‌ বাদে গামটি সহজেই ছেড়ে আসবে জামা থেকে।

২. পোকামাকড়ের কামড়ের জ্বালা কমানো : পোকামাকড়ের কামড়ের ফলে শরীরের কোনও অংশে যদি জ্বালা করে, একটি তুলো কোকা কোলায় ভিজিয়ে নিন। তার পর আক্রান্ত অংশে হালকা করে বুলিয়ে দিন তুলোটি। দেখবেন, জ্বালা কমে গিয়েছে।

৩. রুপোর অলঙ্কারকে চকচকে করে তোলা : বাড়িতে যদি রুপোর পুরনো অলঙ্কার বা কয়েন থেকে থাকে, তা হলে একটি পাত্রে কোকা কোলা ঢেলে তাতে সেই অলঙ্কার বা কয়েন কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। একটু বাদে সেটিকে তুলে নিন পাত্র থেকে এবং শুকনো কাপড়ে মুছে নিন। দেখবেন, রুপোর জিনিসটি নতুনের মতো চকচক করছে।

৪. রান্নাঘরের তেলচিটে পরিষ্কার : রান্নাঘরের দেওয়ালে বা মেঝেয় অনেক সময়ে রান্নার তেলচিটে লেগে হলদে ছোপ পড়ে যায়। দাগ ধরা অংশে একটু কোকা কোলা ঢেলে শুকনো কাপড়ে আলতো ভাবে মুছলেই দাগ উঠে যাবে।

৫. জামাকাপড় থেকে তেল তোলা: কোনও পোশাকে ভুলবশত তেল পড়ে গিয়েছে? চিন্তা নেই, ওই অংশে একটু কোকা কোলা ঢেলে শুকনো কাপড় দিয়ে ঘষে দিন। দেখবেন, তৈলাক্ত ভাব চলে গিয়েছে।

৬. মেঝের দাগ তোলা : মেঝেয় কোনও পুরনো দাগ থাকলে তার উপর একটু কোকা কোলা ঢেলে ভিজে ন্যাকড়া দিয়ে মুছে দিন। দাগ উঠে যাবে সঙ্গে সঙ্গে।

৭. কাচ পরিষ্কার : কাচের টেবিল-টপ অথবা দরজা-জানলার কাচের উপর ছিটিয়ে দিন একটু কোকা কোলা। তার পর শুকনো কাপড় দিয়ে মুছলেই একেবারে ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে কাচ।

৮. টয়লেট পরিষ্কার : বাথরুমের কমোড, বেসিন বা মেঝেয় হলুদ দাগ ধরে গিয়েছে? চিন্তা নেই। দাগ ধরা অংশে একটু কোকা কোলা ফেলে কিছু ক্ষণ রেখে দিন। তার পর ব্রাশে করে ঘষে দিলেই দেখবেন, টয়লেট একদম সাফ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার