,

‘হাফ গার্লফ্রেন্ড’র ট্রেলারে ইউটিউবে ঝড় (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : বছরখানেক আগে শেষবার পর্দায় দেখা গিয়েছিল অর্জুন কাপূরকে। কারিনা কাপূরের সঙ্গে জুটি বেঁধে ‘কি অ্যান্ড কা’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি।

ওই সিনেমায় অভিনয়ের পর কারিনা কাপূরের সঙ্গে তাকে নিয়ে গুঞ্জন শুরু হয়। সাইফ আলী খানের সঙ্গে নাকি অর্জুনের ঝগড়াও হয়েছিল। অর্জুন নাকি সময়ে অসময়ে কারিনাকে ফোন করতেন।

ওই সিনেমার পর থেকে যেন গায়েবই হয়ে গিয়েছিলেন বলিউডের এ অভিনেতা।

অবশেষে গত সোমবার ইউটিউবে উদয় হলেন তিনি। ‘হাফ গার্লফ্রেন্ড’ নামের এক সিনেমায় অভিনয় করেছেন অর্জুন। তার বিপরীতে সিনেমায় জুটি হয়েছেন শ্রদ্ধা কাপূর।

ইউটিউবে সিনেমার ট্রেলার মুক্তির পর হামলে পড়েছেন অনেকেই। চারদিনেই দু’কোটি ছাড়িয়েছে ভিউয়ার! চেতন ভগতের উপন্যাস ভিত্তিক এই ফিল্ম এখন বলিমহলের চর্চার কেন্দ্রে।

আগামী ১৯ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা। বড়পর্দায় দু’জনেই এই প্রথম একসঙ্গে জুটি বেঁধেছেন। ফলে সেই আনকোরা সম্পর্কের রসায়ন দেখতে মুখিয়ে দর্শকও।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে