বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৈশাখ বরণে চবি’র শিক্ষার্থীদের আঁকা আল্পনায় মবিল ছিটিয়ে নষ্ট করলো দুর্বৃত্তরা

news-image

বর্ষবরণের প্রস্তুতির মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্র নষ্ট করা হয়েছে ‘পোড়া মবিল’ ছিটিয়ে।
চকবাজার থানার ওসি নুরুল হুদা জানান, মঙ্গলবার রাত ১টার পর বন্দরনগরীর চট্টেশ্বরী রোডে চারুকলার সামনে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানান, পহেলা বৈশাখ সামনে রেখে রাত সাড়ে ১২টা পর্যন্ত চারুকলার মূল গেইটের বিপরীত পাশের দেয়ালে আঁকার কাজ করেন তারা। এছাড়া ভেতরে চলছিল মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, রাত ১টার পর দুটি মোটর সাইকেলে করে চারজন যুবক এসে দেয়ালে ‘কিছু লাগিয়ে দিয়ে’ চলে যায়।
“দেখে মনে হচ্ছে, পোড়া মোবিল লেপ্টে দিয়ে দেয়ালচিত্র নষ্ট করতে চেয়েছে তারা।”
তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেনি পুলিশ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ