বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার জঙ্গিদের লক্ষ্য মুম্বাইয়ের মেট্রো রেল

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের বাণিজ্য নগরী মুম্বাইতে হতে পারে আইএস হামলা। তিন আইএস জঙ্গি আরব সাগরের পানিপথ দিয়ে মুম্বাইয়ে প্রবেশের চেষ্টা করছে বলে দেশটির গোয়েন্দা বিভাগের সতর্কতা জারি করেছে। উপকূলরক্ষী বাহিনীকে এই জঙ্গি অনুপ্রবেশ রুখতে সতর্ক করা হয়েছে।

শুধু মুম্বাই নয় কলকাতাতেও নাশকতার পরিকল্পনা রয়েছে জঙ্গিদের। তাদের লক্ষ্য মেট্রো রেল। সেই কারণে নিরাপত্তা কড়াকড়ি করা হয়েছে। কমান্ডো বাহিনী মোতায়েন করা হচ্ছে। কলকাতার নিরাপত্তা নিয়ে গোয়েন্দাদের সতর্কতার মধ্যেই এল মুম্বাইয়ের নিরাপত্তার বিষয়টি। ২০০৮ সালে পাকিস্তানি জঙ্গিরা আরব সাগর পার করে মুম্বাইতে ঢুকে নাশকতা চালিয়েছিল। সেই বিষয়টিকে মাথায় রেখে আইএস অনুপ্রবেশ রুখতে মরিয়া নিরাপত্তারক্ষীরা।

সম্প্রতি ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার জানিয়েছিলেন, ভারতের সীমান্ত সংলগ্ন বাংলাদেশের মাটিতে জঙ্গি কার্যকলাপ চলছে। এতে ত্রিপুরাসহ উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকছে। তারও আগে জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ রিপোর্ট দিয়েছে, বিভিন্ন জঙ্গি সংগঠন পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে ঘাঁটি গেড়েছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ