,

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ ৩ মাস স্থগিত

news-image

নিজস্ব প্রতিবেদক : রংপুরে অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে শিক্ষক নিয়োগে বিশ্ববিদ্যালয়ের আইন ব্যত্যয় ঘটানো কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ও রেজিস্ট্রারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ-সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল হক ও মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী হাফিজুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

এ বিষয়ে রিটকারীর আইনজীবী কে এম হাফিজুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় বিধি অনুযায়ী, শিক্ষক নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা বাস্তবায়ন করতে হবে।

কিন্তু গত ১২ ফেব্রুয়ারি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপনে মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণের বিষয়টি উল্লেখ করা হয়নি।

এ কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক তাবিউর রহমান গত ২ এপ্রিল হাইকোর্টে রিট করেন। ওই রিটের শুনানি শেষে আদালত শিক্ষক নিয়োগে নিষেধাজ্ঞা জারি করেন। এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে