,

গুণে ভরা অ্যালোভেরা

news-image

অনলাইন ডেস্ক : সৌন্দর্যচর্চায় অ্যালোভেরার ব্যাপক ব্যবহার হলেও ওষুধিগুণে ভরা এ উদ্ভিদটি বিভিন্ন কারণে ব্যবহার করা যায়। এতে রয়েছে অ্যান্টিভাইরাল ও অ্যান্টিব্যাক্টিরিয়াল উপাদান, যা বিভিন্ন রোগ প্রতিরোধে ভূমিকা রাখে। বাগানের কোণায় অযত্নে বেড়ে ওঠা উদ্ভিদটি ডায়াবেটিস নিয়ন্ত্রণেও কার্যকর।

৯৬ শতাংশ জেল সমৃদ্ধ এ উদ্ভিদে রয়েছে ভিটামিন এ, বি, সি ও ই। শুকিয়ে যাওয়ার পর এর গুড়াও বিভিন্ন কাজে ব্যবহার করা হয়।

শীত, গ্রীষ্ম সব মৌসুমেই অ্যালোভেরার তৈরি পণ্য ব্যবহার করা। যেকোনো ত্বকের মানুষ এসব পণ্য ব্যবহার করতে পারেন বলে মত বিশেষজ্ঞদের। অ্যালোভেরার জেল সরাসরি ব্যবহারের পাশাপাশি অনেকে বিভিন্ন উপাদান মিশিয়ে ব্যবহার করে থাকেন। যা শরীরের জন্য কোনো না কোনোভাবে উপকারী।

শুষ্ক ত্বকের জন্য: নির্দিষ্ট পরিমাণ অ্যালোভেরা, হলুদ, এক চা চামচ মধু, দুধ ও গোলাপ জলের মিশ্রণ তৈরি করে শুষ্ক ত্বকের জন্য ব্যবহারে উপকার পাওয়া যায়।

স্ক্রাব: আধা কাপ অ্যালোভেরা জেল, এক কাপ চিনি, দুই চামচ লেবুর রস মিশিয়ে স্ক্রাব হিসেবে ব্যবহার মরা চামড়ার জন্য ভালো। এছাড়া দাগ কমাতেও ভূমিকা রাখে এ স্ক্রাব।

ব্রণে উপকারী: পরিমাণমতো অ্যালোভেরা জেল, ময়দা ও বাদামের ব্লেন্ড এবং মধু মিশিয়ে ব্যবহার করলে ব্রণে উপকার পাওয়া যায়।

সেনসিটিভ স্কিন: অ্যালোভেরা জেল, শসার রস, ইয়োগার্ট ও গোলাপ জল মিশিয়ে ২০ মিনিট রাখার পর ধুয়ে ফেলুন।

এছাড়া ওজন কমাতে ও চুল পড়া বন্ধে অ্যালোভেরা বেশ পারদর্শী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে