,

দুধ বেশি খেলে কি ক্ষতি

news-image

স্বাস্থ্য ডেস্ক : দিনে নিয়মিত এক গ্লাসের বেশি দুধ পান করলে নারীদের হাড় ভাঙার সমস্যা দেখা দিতে পারে এবং পুরুষরা হৃদরোগে মৃত্যু ঝুঁকিতে পড়তে পারেন বলেই ধারণা করছেন গবেষকরা।

সুইডেনের বিজ্ঞানীদের সাম্প্রতিক এক গবেষণায় বেশি দুধ পানের সঙ্গে নারী-পুরুষের এমন স্বাস্থ্য সমস্যার সম্পর্ক খুঁজে পাওয়া গেছে। গবেষণা প্রতিবেদনটি ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত হয়েছে। দ্য গার্ডিয়ান এ খবর দিয়েছে

দুধের অনেক গুণ, এ কথাই আমরা জানি। দুধ ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেশিয়াম এবং ভিটামিন বি-১২সহ নানা পুষ্টি উপাদানে সমৃদ্ধ। ব্রিটেনের সরকারি স্বাস্থ্য পরামর্শে বলা হয়ে থাকে, প্রাপ্তবয়স্ক মানুষের দিনে প্রায় ৭০০ মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন হয় এবং দুধ এই ক্যালসিয়ামের ভালো উৎস।

দেশটির ডেইরি কাউন্সিল বলছে, নিয়মিত দুধ পানে হাড়ের ক্ষয় রোগ দূর হয় এবং স্তন ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি কমে। দাঁতের চিকিৎসকরাও দিন ও রাতের আহারের ফাঁকে পানি ছাড়া দুধকেই আদর্শ পানীয় বলে উল্লেখ করে থাকেন।

কিন্তু সুইডেনের একটা গবেষক দল সম্প্রতি দুধের এই ‘আদর্শ পানীয়ের’ প্রতি ‘অতিরিক্ত পক্ষপাত’ নিয়ে প্রশ্ন তুলেছে।

১৩ থেকে ২২ বছর বয়সী ৬১ হাজার নারী এবং ৪৫ হাজার পুরুষের ওপর গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন, দিনে এক গ্লাসের বেশি দুধ খেলে নারীদের হাড় ভাঙার সমস্যা দেখা দিতে পারে এবং পুরুষরা হৃদরোগে মৃত্যুর ঝুঁকিতে পড়তে পারেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে