নাসিরনগরে পত্রিকা এজেন্ট উপানন্দকরসহ তিনজনকে দেয়া হল গুনী সংবর্ধনা

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ নাসিরনগরে তিনজনকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করে স্থানীয় একটি ক্রীড়া,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ডিনামাইট ইলেভেন। উপজেলার সমাজ সেবীগণকে অনুপ্রাণিত ও উৎসাহিত করতে ডিনামাইট ইলেভেন সামার ফটো কম্পিউটশন-২০১৬ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ শুক্রবার নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ডিনামাইট ইলেভেনের সভাপতি কাজী নজরুল ইসলাম রানার সভাপতিত্বে সাধারণ সম্পাদক কবি ফয়েজ আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাসিরনগর ডিগ্রী কলেজের বাংলা বিভাগের অধ্যাপক জামিল ফোরকার। বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ শিবলী চৌধুরী,মফিজুল ইসলাম রতন,সফিকুল ইসলাম ইউনুছ,অরুণ জ্যোতি ভট্রার্চায,ক্রীড়া ব্যক্তিত্ব অনু মিয়া ও পত্রিকা উপানন্দ কর। সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রভাষক নির্মল চন্দ্র চৌধুরী। অনুষ্ঠানে সংবধির্ত অতিথি নাট্যকার মফিজুল ইসলাম রতন,ক্রীড়া ব্যক্তিত্ব অনু মিয়া ও পত্রিকা এজেন্ট সামাজিক ব্যক্তিত্ব উপানন্দ করকে বিশেষ সম্মাননা ক্রেস প্রদান ও ফুল দিয়ে বরণ করা হয়। এছাড়ার সামার ফটো কম্পিউটশন-২০১৬ এর প্রথম পুরস্কার পেয়েছে মনির হোসেন চকদার,দ্বিতীয় প্রবীর দেব ও তৃত্বীয় সূস্ময় দত্ত। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার