জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলপ্রকাশ ২৯ ডিসেম্বর

JSC+Examজুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল ২৯ ডিসেম্বর, রোববার প্রকাশ করা হবে।

একদিন পর ৩০ ডিসেম্বর, সোমবার প্রকাশ করা হবে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল।  শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।
 
নভেম্বরের শুরুতে জেএসডি ও জেডিসি পরীক্ষা শুরু হয়েছিল। ২০ নভেম্বর পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও দেশের অস্থির রাজনীতির কারণে কয়েক দফায় পরীক্ষা পিছিয়ে নির্দিষ্ট সময়ের পর শেষ করা হয়। এবার পরীক্ষার্থী ছিল প্রায় ১৯ লাখ।
অন্যদিকে গত ২০ নভেম্বর শুরু হয়েছিল দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। এতে পরীক্ষার্থী ছিল প্রায় ২৯ লাখ।
 
ওই পরীক্ষা ২৮ নভেম্বর শেষ হওয়ার কথা থাকলেও বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা অবরোধের কারণে তিন দফায় পেছাতে হয়। তবে বরাবরের মতো এবারও ডিসেম্বরের মধ্যেই ফল প্রকাশ করা হচ্ছে

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার