,

র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতি হামলা, আইএস’র দায় স্বীকার

news-image

বাংলাদেশের রাজধানী ঢাকায় র‍্যাবের একটি অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে তথাকথিত ইসলামিক স্টেট গোষ্ঠি। গোষ্ঠির সংবাদ মাধ্যম আমাক-এর বরাত দিয়ে বিবিসি বাংলার সংবাদে বলা হয়েছে ঢাকায় র‍্যাব বাহিনীর একটি সামরিক ক্যাম্প লক্ষ্য করে একজন আত্মঘাতী বোমা হামলাকারী আক্রমণ চালিয়েছে।
সংবাদে আরো বলা হয়, বাংলাদেশের সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, শুক্রবার (১৭ই মার্চ) জুমার নামাজের সময় বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র‍্যাবের একটি অস্থায়ী শিবির লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়, যে হামলায় দুজন র‍্যাব সদস্য আহত হয়েছে।
একজন যুবকের নিহত হবার খবরও সংবাদমাধ্যমগুলোতে জানানো হয়েছে। আমাক মেসেজিং অ্যাপ টেলিগ্রামের মাধ্যমে এই হামলার ঘটনার দায়িত্ব স্বীকার করেছে তথাকথিত ইসলামিক স্টেট (আইএস)।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে