সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশিকে দুই বছর নজরদারিতে রাখার নির্দেশ

news-image

নিউ ইয়র্ক থেকে প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বসবাসরত এক বাংলাদেশিকে আগামী দুই বছর বিশেষ নজরদারিতে রাখার শাস্তি দিয়েছে স্থানীয় একটি আদালত। অবৈধ অভিবাসনের অভিযোগে এক মঙ্গলবার তাকে এই শাস্তি দেওয়া হয়। ট্রাম্পের অভিবাসন নীতি নিয়ে আলোচনা-সমালোচনার মাঝেই বাংলাদেশি এক অভিবাসী এমন শাস্তির মুখে পড়লেন। আদালতের নথি অনুযায়ী, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নামে ওই বাংলাদেশি ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রে যান। সেখানে মিথ্যা নাম ও জন্মতারিখ দিয়ে আশ্রয় চান তিনি।

ফ্লোরিডার সরকারি আইনজীবী জানান, ১৯৯৭ সালে তার আবেদন প্রত্যাখান করা হয় এবং যুক্তরাষ্ট্র থেকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপর বাংলাদেশে থেকে ২০০৬ সালে আবারও যুক্তরাষ্ট্রে অভিবাসনের আবেদন করেন তিনি। তার ভিসার অনুমতি দেওয়া হয় এবং ২০০৭ সালে তাকে স্থায়ীভাবে বসবাসের অনুমতিও দেওয়া হয়।
তবে ২০১৩ সালে তিনি আবারও নাগরিকত্বের জন্য আবেদন করেন। কিন্তু তিনি এবার প্রয়োজনীয় তথ্য দিতে ব্যর্থ হন। ভুয়া তথ্য-প্রমাণের অভিযোগে ৬৫ বছর বয়সী আলাউদ্দিন আহমেদকে অভিবাসন আদালত দুই বছর নজবন্দিতে থাকার শাস্তি দেন।

অরল্যান্ডোর চিফ কাউন্সিল মারিয়া এন. জোরনার্দ বলেন, যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার সুরক্ষা নিশ্চিত করতে তারা সবরকম চেষ্টা চালিয়ে যাবেন। ফ্লোরিডা অভিবাসী আলাউদ্দিন আহমেদ চৌধুরীর এমন শাস্তির ঘটনা প্রকাশ পাবার পর যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ বাংলাদেশি চরম শঙ্কায় দিন কাটাচ্ছে। শুধু তাই নয় অনেক অভিবাসী নিরাপদ স্থানের সন্ধানে এক অঙ্গরাজ্য অন্য অঙ্গরাজ্যে ঘুরে বেড়াচ্ছে। এখনে সঠিভাবে স্থায়ী ঠিকানা খুঁজে পাচ্ছেন না তারা। হা-হুতাশ করেই দিন কাটছে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা