সীতাকুণ্ডের অভিযানে ৪ জঙ্গি নিহত

news-image

চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি দোতলা বাড়ি ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর দীর্ঘ ১৯ ঘণ্টার অভিযান ‘অ্যাসল্ট-১৬’ শেষ হয়েছে। এ অভিযানে এখন পর্যন্ত চার জঙ্গি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

কাউন্টার টেরোরিজম ইউনিট ঢাকার অতিরিক্ত উপকমিশনার আবদুল মান্নান জানান, অভিযানের এক পর্যায়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে চার জঙ্গি নিহত হন।

এদিকে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার ছানোয়ার হোসেন জানান, সকালেই আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটান জঙ্গিরা। এতে অন্তত দুজনের মৃত্যু হয়।

আবদুল মান্নান জানান, ভোর ৬টায় অভিযান শুরুর পরপরই জঙ্গিরা জবাব দেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে প্রায় ১০ মিনিট গুলি বিনিময় হয়। এতে সোয়াত ও কাউন্টার টেরোরিজম ইউনিটের দুই সদস্যও আহত হন। সকাল সাড়ে ৭টার দিকে আইন-শৃঙ্খলা বাহিনী বাড়িটিতে ঢোকার চেষ্টা করলে জঙ্গিরা বোমার বিস্ফোরণ ও গুলি চালাতে শুরু করে।

মরদেহ এখনো ওই বাড়িতেই রয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িতে ঢোকার চেষ্টা করছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এর আগে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ঢাকা থেকে যাওয়া পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও সোয়াত টিম বাড়িটিতে অভিযান শুরু করে।

বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় সোয়াত টিম। ঘটনাস্থলে পৌঁছালেও সঙ্গে সঙ্গে অভিযান শুরু না করে অ্যাসেসমেন্ট করেন সোয়াত কর্মকর্তারা। পরে দিনের আলো ফোঁটার পর শুরু হয় ‘অ্যাসল্ট-১৬’ নামের এই অভিযান।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার