দ্বিতীয় দিনেও সড়কে শিক্ষার্থীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট করার দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন কলেজটির শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল ১১টা থেকে ক্যাম্পাস সংলগ্ন নীলক্ষেত মোড় এলাকার সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ফলে ওই এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

আন্দোলনের সমন্বয়ক সাবরিন সুলতানা সুমি নূর বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের ধারাবাহিক আন্দোলন অব্যাহত থাকবে। যতদিন দাবি আদায় না হবে ততদিন ক্লাস-পরীক্ষায় কোনো শিক্ষার্থী অংশ নেবেন না।

দাবি আদায়ে গত বছরের ২১শে সেপ্টেম্বর কলেজের অধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন, উপাচার্য ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করে শিক্ষার্থীরা। এরপর ৪ অক্টোবর নীলক্ষেত মোড়ে টানা নয় ঘণ্টা অবরোধের পর শিক্ষামন্ত্রীর সঙ্গে পলাশীতে ব্যানবেইসে দেখা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। গত ৯ মার্চ প্রথম বর্ষের শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করেছে এবং অনির্দিষ্টকালের জন্য ছাত্র ধর্মঘট ডেকেছে। ওই কর্মসূচির অংশ হিসেবে নীলক্ষেত মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার