সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজ হওয়া সন্তানের তথ্য না জানালে অভিভাবকের বিরুদ্ধেও ব্যবস্থা

news-image

গুলশান হামলার পর পুলিশ-র‍্যাব নিখোঁজ শতাধিক তরুণের তালিকা দিলেও তাদের কতজন জঙ্গি তৎপরতার সাথে যুক্ত সে বিষয়ে সুনির্দিষ্ট কোন তথ্য নেই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। পরবর্তী সময়ে কতজন নিখোঁজ হয়েছেন তারও কোনো হিসাব নেই গোয়েন্দাদের কাছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে কেউ নিখোঁজ হওয়ার পর তথ্য না জানালে ব্যবস্থা নেয়া হবে অভিভাবকের বিরুদ্ধেও।

গুলশানে হলি আর্টিজান রেস্তরাঁয় হামলার পর সামনে আসে উচ্চবিত্ত পরিবারের সন্তানদের জঙ্গিবাদে জড়ানোর তথ্য। পরিবার থেকে পালিয়ে অনেক তরুণের জঙ্গি তৎপরতায় জড়ানোর তথ্য পায় আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের পক্ষ থেকে প্রকাশ করা হয় ৪০ জন নিখোঁজের তালিকা। অন্যদিকে র‍্যাব প্রথমে ২৬২ জনের তালিকা দিলেও পরে তা সংশোধন করে ৬৮ জনের নাম প্রকাশ করে বাহিনীটি।

আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের মুখে জঙ্গি তৎপরতার পাশাপাশি নিখোঁজ হওয়ার প্রবণতাও কমতে থাকে। তবে গেলো ১ ডিসেম্বর হঠাৎ করেই রাজধানীর বনানীর একটি রেস্তোরা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন চার তরুণ। এরপর ৫ ডিসেম্বর বানানী থেকেই নিখোঁজ হন আরেক যুবক। এতে আবারও সামনে এসেছে তরুণদের নিখোঁজের বিষয়টি।

তিন মাস পেরিয়ে গেলেও নিখোঁজ পাঁচ যুবককে খুঁজে বের করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তাদের দাবী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসব ঘটনার তদন্ত চলছে।

পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তারা বলছেন, গত কয়েক মাসে বেশ কয়েকজন তরুণ নিখোঁজ হলেও এ বিষয়ে তথ্য দিচ্ছে না অনেকের পরিবার। এসব ক্ষেত্রে তথ্য গোপনকারী অভিভাবকের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

জঙ্গি নির্মূলে নিখোঁজ তালিকা সহায়ক উল্লেখ করে নিরাপত্তা বিশ্লষকেরা বলছেন অভিভাবকদের উচিত আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিতে সাহায্য করা।

নিখোঁজ হওয়ার ঘটনা ঠেকাতে সন্তানের প্রতি অভিভাবদের আরো মনোযোগী ও যতœবান হওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকেরা।

ইনডিপেনডেন্ট টিভি

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা