বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও সভা

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও বৃদ্ধির লক্ষ্যে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০১৭ এর কর্মসূচীর অংশ হিসাবে আজ শনিবার উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে“জাটকা ইলিশ ধরব না’দেশের ক্ষতি করব না”্এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা সদরের এক বণার্ঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহমেদের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনিছুজ্জামান। বক্তব্য রাখেন, সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ছায়েদুর রহমান, মৎস্যজীবী নগেন্দ্র দাস প্রমূখ।

এ জাতীয় আরও খবর