বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাথায় চুল গজানোর ম্যাজিক মিশ্রণ

news-image

অনলাইন ডেস্ক : এই মিশ্রণের ফল ফলতে সপ্তাহ দুইয়ের বেশি সময় লাগবে না। তার মধ্যেই টাকে চুল গজাতে শুরু করবে। পাশাপাশি এই মিশ্রণ স্বাস্থ্যর সামগ্রিক উন্নতি ঘটাবে। অকালে চুল ঝরে যাওয়ার সমস্যায় ভোগেন অনেকেই। ব্যয়বহুল কসমেটিক সার্জারির মাধ্যমে টাকে নতুন করে চুল গজানোর বন্দোবস্ত করা যায় ঠিকই, কিন্তু তার হ্যাপা অনেক। তা ছাড়া হেয়ার গ্রাফটিং এর পেছনে একগাদা টাকা খরচ করার মতো আর্থিক স্বচ্ছলতাও সকলের থাকে না।

ফলে মানুষ খোঁজেন মাথায় চুল গজানোর সহজ ও প্রাকৃতিক কৌশল। ডে বাই ডে থ্রি সিক্সটি ফাইভ নামক লাইফস্টাইল ম্যাগাজিন এবার তেমনই এক ঘরোয়া কৌশল বাতলে দিয়েছে তাদের সাম্প্রতিক সংস্করণে। একটি বিশেষ ঘরোয়া মিশ্রণের সাহায্যে চুলহীন মাথাকে ম্যাজিকের মতো ঢেকে ফেলা যাবে কালো চুলে এমনটাই জানানো হয়েছে ওই পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে।

কী কী লাগবে এই মিশ্রণ তৈরি করতে? লাগবে চারটি সামান্য জিনিস
১। ২০০ গ্রাম তিসি তেল।
২। ৪টি পাতি লেবু।
৩। ১ কেজি মধু।
৪। ৩টি রসুনের কোয়া।

এবার জেনে নিন, কী ভাবে তৈরি করবেন এই মিশ্রণ। প্রথমে রসুন আর পাতি লেবু ছোট ছোট টুকরো করে এক সঙ্গে বেটে নিন। ব্লেন্ডারে ফেলে মিশিয়েও নিতে পারেন। তার পর তিসি তেল এবং মধু তার সঙ্গে মিশিয়ে দিন। এবার সেই মিশ্রণ একটি পাত্রে ভরে ফ্রিজের ভেতর রেখে দিন। ব্যস, আপনার ম্যাজিক মিশ্রণ তৈরি।

এবার জানা যাক, এই মিশ্রণ সেবনের নিয়ম। দিনে তিনবার খেতে বসার আধ ঘণ্টাখানেক আগে ফ্রিজ থেকে বার করে এই মিশ্রণ খান এক চা-চামচ। তার পর পাত্রটিকে আবার ফ্রিজে ভরে রেখে দিন। জানানো হচ্ছে, এই মিশ্রণের ফল ফলতে হপ্তা দুইয়ের বেশি সময় লাগবে না। তার মধ্যেই টাকে চুল গজাতে শুরু করবে। পাশাপাশি এই মিশ্রণ স্বাস্থ্যর সামগ্রিক উন্নতি ঘটাবে। বাড়বে চোখের দৃষ্টি, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা। কী? বিশ্বাস হচ্ছে না? তা হলে নিজেই একবার ট্রাই করে দেখুন না। লাভ বই ক্ষতি হবে না, এ কথা হলপ করে বলা যায়।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ