,

বাংলাদেশিদের ফেরত পাঠাতে ভারতীয় সুপ্রিম কোর্টের আদেশ

news-image

নিউজ ডেস্ক : আসাম প্রদেশ থেকে অবৈধ বাংলাদেশি নাগরিকদের বের করে দিতে কেন্দ্রীয় সরকারকে ব্যবস্থা নেয়ার আদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। একই সঙ্গে অাসাম-বাংলাদেশ সীমান্ত নিশ্ছিদ্র করারও নির্দেশ দেয়া হয়েছে।

বিচারপতি রঞ্জন গগৈ ও আরএফ নরিমানের ডিভিশন বেঞ্চ অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানোর কাজ দ্রুত শেষ করার আদেশ দিয়েছেন। সুপ্রিম কোর্ট বলছে, পুরো বিষয়টির উপর নজর রাখবে মধুকর গুপ্ত কমিটি। সীমান্ত নিশ্ছিদ্র কাজের ব্যয় কেন্দ্রীয় সরকারকে বহনের নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট।

এছাড়া বৈধ নাগরিকদের অধিকার সুরক্ষায় ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনসের (এনআরসি) কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে বলেও জানিয়ে দিয়েছেন বিচারপতিরা।

অাসাম-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতার বসানোর জন্য কেন্দ্রের কাছে ২ কোটি ৯৬ লাখ টাকা দাবি করেছে অাসাম রাজ্য সরকার। এই প্রেক্ষিতেই সরকারের পক্ষ থেকে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল পিএস পাটওয়ালিয়া জানিয়েছেন, এ ব্যাপারে ১০ মার্চ একটি উচ্চপর্যায়ের আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হবে।

২৫ মার্চ, ১৯৭১ সালের পর অাসামে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে ১ জানুয়ারি, ১৯৬৬ থেকে ২৪ মার্চ, ১৯৭১ সালের মধ্যে অাসামে প্রবেশ করা বাংলাদেশিদের ভারতীয় নাগরিকত্ব দেয়ার পক্ষে রায় দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে