সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরাক্কা ব্যারেজের ছবি তুলতে গিয়ে গ্রেপ্তার হলেন দুই বাংলাদেশি

news-image

নিউজ ডেস্ক : ফরাক্কা ব্যারেজের ছবি তোলা নিষিদ্ধ। এ কথা ব্যারেজের বিভিন্ন জায়গাতেও লেখা রয়েছে। কিন্তু, এর পরও নিরাপত্তা কর্মীদের আড়াল করে ছবি তুলতে গিয়ে গ্রেপ্তার হন দুই বাংলাদেশি। এই নিয়ে ভারতীয় নিরাপত্তা বাহিনী তদন্ত শুরু করেছে।

গত সোমবার ফরাক্কা বাঁধের ৫৫-নম্বর গেটের কাছে কর্তব্যরত জওয়ানদের নজর এড়িয়ে দুই বাংলাদেশি গোপনে বাঁধের ছবি তুলছিলেন। সে সময় কর্তব্যরত সিআইএসএফ জওয়ানদের সন্দেহ হওয়ায় দুইজনকে কন্ট্রোল রুমে নিয়ে যাওয়া হয়। সিআইএসএফ-এর উচ্চতর আধিকারিক দুই বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ করলে কথায় একাধিক অসঙ্গতি মেলে বলে জানা যায়।

জানা গিয়েছে, গ্রেপ্তারকৃত দুই বাংলাদেশির নাম মহম্মদ জিয়াউর রহমান ও আব্দুর রজ্জাক। এরা বাংলাদেশের নবাবগঞ্জের বাসিন্দা। কী উদ্দেশে তারা রেলরুটের ভিডিও তুলেছে, তা নিয়ে তারা কোনও সদুত্তর দিতে পারেনি। পরে দুই বাংলাদেশিকে ফরাক্কা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কোনও হামলা বা নাশকতা চালানোর জন্যই এই ছবিগুলো তোলা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।সূত্র: এবেলা

এ জাতীয় আরও খবর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী