,

ইরাকে আটকেপড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার ব্যবস্থা হচ্ছে

probashপ্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জানিয়েছেন, ইরাকের গৃহযুদ্ধে আটকে পড়া প্রায় ২০ হাজার শ্রমিককে প্রয়োজনে নিরাপদে সরিয়ে আনার সব ব্যবস্থা সম্পন্ন করেছে বাংলাদেশ সরকার। শনিবার এ নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বৈঠকে বসছে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সঙ্গে। এছাড়া ইরাকে প্রবাসীদের সার্বক্ষণিক সহযোগিতায় দুটি হটলাইন চালু করেছে বাংলাদেশ দূতাবাস।শুক্রবার বিকেলে প্রবাসীকল্যাণ মন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য জানান।ইরাকে বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন প্রায় ২০ হাজার বৈধ শ্রমিক। সরকারের ধারণা, আরো প্রায় পাঁচ হাজার শ্রমিক অবৈধভাবে বসবাস করছেন ইরাকের বিভিন্ন শহরে। ইরাকে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর বাংলাদেশিদের ওপর সরাসরি কোনো আক্রমণ না হলেও নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। খাদ্য, চিকিৎসা, বিদ্যুৎ, গ্যাস, পানি সংকট তো আছেই, ভেঙ্গে পড়েছে যোগাযোগ ব্যবস্থাও।পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এমনকি ইরাকে বাংলাদেশি দূতাবাসও বলছে অবস্থা নিয়ন্ত্রণেই রয়েছে। কিন্তু সাহায্যের আবেদন জানিয়ে প্রতিদিনই ইরাক থেকে প্রবাসীরা এবং বাংলাদেশের নানা প্রান্ত থেকে তাদের স্বজনেরা যোগাযোগ করছেন সংবাদ মাধ্যমের সঙ্গে।এ পরিপ্রেক্ষিতে গৃহযুদ্ধে আটকেপড়া বাংলাদেশিদের সহযোগিতায় দুইটি হটলাইন চালু করেছে দূতাবাস। এই দুটি নম্বরে ২৪ ঘণ্টা সব ধরনের সহযোগিতা দেয়া হবে বলে জানিয়েছেন ইরাকের রাষ্ট্রদূত রেজানুর রহমান খান। নাম্বার দুটি হলো: ০০৯৬৪-৭৮১৬৬০১৮০৫ এবং ০০৯৬৪-৭৮১৪২৩৮৩৫১।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ