লাউয়ের রসের যত স্বাস্থ্য উপকারিতা

news-image

স্বাস্থ্য ডেস্ক : একদিকে পরিবেশ দূষণ অন্য দিকে অনিয়ন্ত্রিত জীবনযাপন; এই দুইয়ের চাপে শরীরের অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছে। তাই তো বয়সের কোনো গণ্ডি মানছে না রোগেরা। আগে যেখানে ৫০ এর পর গিয়ে ডায়াবেটিসের মতো রোগে আক্রান্ত হতো মানুষরা, সেখানে আজকাল ২৫ বছরের যুবকরাও এমন মারণরোগের ছোবল থেকে বাঁচতে পারছে না। সেই সঙ্গে অতিরিক্ত ওজনের সমস্যায় যে কতজন ভুগছেন তা তো গুনে শেষ করা যাবে না। এইসব থেকে বাঁচার উপায় কী?

শরীর থাকলে রোগ হবেই। কিন্তু এমন কিছু খাবার আছে যা প্রতিদিনের খাদ্যতালিকায় রাখলে যতদিনই বাঁচুন সুস্থ হয়ে জীবন কাটাতে পারবেন, রোগের জ্বালায় কাতরাতে হবে না। এই সব উপকারী খাবারগুলির মধ্যে অন্যতম হলো লাউয়ের রস। লাউয়ে প্রচুর পরিমাণে পানি রয়েছে, সেই সঙ্গে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা বেশির ভাগ জটিল রোগকেই দূরে রাখে। তাহলে বুঝতেই পারছেন তো লাউয়ের রস খাওয়া আজকের পরিস্থিতিতে কতটা জরুরি।

কী কী উপকার পাওয়া যাবে লাউয়ের রস খেল? চলুন জেনে নেওয়া যাক সে সম্পর্কে।
১. লাউয়ের রসে প্রচুর মাত্রায় আয়রন রয়েছে যা ব্লাড সেলের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

২. বদহজমের সমস্যায় ভুগছেন। আজ থেকেই সকাল-বিকাল খাওয়া শুরু করুন লাউয়ের রস, দেখবেন কয়েকদিনেই রোগ একেবারে সেরে যাবে। আসলে লাউয়ে ভিটামিন বি রয়েছে, যা হজম ক্ষমতা বাড়াতে দারুণ কাজে দেয়।

৩. মেয়েদের প্রজনন ক্ষমতার উন্নতিতে লাউয়ের রস সাহায্য করে।

৪. ডায়াবেটিসে আক্রান্তরাও এই রস খেতে পারেন। এতে চিনি বা শর্করা প্রায় থাকে না বললেই চলে। তবুও ডায়াবেটিসে আক্রান্তরা একবার চিকিৎসকের কাছ থেকে জেনে নিয়ে তারপর খাওয়া শুরু করবেন লাউয়ের রস।

৫. গরমকালে লাউয়ের রস খাওয়া একান্ত জরুরি। কারণ এটি শরীরকে ভেতর থেকে ঠাণ্ডা করে। ফলে গরমকালীন নানা রোগ হওয়ার আশঙ্কা কমে। সেই সঙ্গে শরীরকে ডিহাইড্রেট হওয়া থেকেও বাঁচায়।

৬. রাতে ঘুম আসতে চায় না? প্রতিদিন শুতে যাওয়ার আগে এক গ্লাস করে লাউয়ের রস খান। দেখবেন অনিদ্রা দূরে পালাবে। প্রসঙ্গত, ব্লাড প্রেসার বা উচ্চরক্তচাপ কমাতেও লাউয়ের রসের কোনো বিকল্প নেই।

৭. দুপুর বেলায় লাউয়ের রস খেলে ওজন হ্রাস পায়। তাই যারা অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছেন তারা এখনই এই জুসটি খাওয়া শুরু করুন। দেখবেন ফল পাবেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার