,

মৌসুম পরিবর্তনে ঠাণ্ডা-কাশি, ঘরোয়া সমাধান

news-image

স্বাস্থ্য ডেস্ক : মৌসুম বদলের কারণে অনেকেরই ঠাণ্ডা ও কাশি হয়ে থাকে। এর জন্যে অস্থির হওয়ার কারণ নাই। এই অস্বস্তিকর অবস্থা থেকে বাড়িতেই পরিত্রাণ পেতে পারেন। শীত থেকে গ্রীষ্মকাল আসার মাঝের সময়টাতে এসব রোগের প্রকোপ দেখা দেয়। পাঠকদের সামনে সেই সমাধান নিয়ে আলোচনা করা হলো:

১. এক চিমটি লবণ হালকা উষ্ণ পানিতে মিশিয়ে গার্গেল করুন। এতে গলার খুশখুশে ভাব চলে যাবে।

২. কফি বা চায়ের মতো উষ্ণ পানীয় বেশি বেশি খাওয়ার চেষ্টা করুন।

৩. হালকা উষ্ণ পানিতে এক টেবিল চামচ মধু, সামান্য পরিমাণ হলুদ ও আদার গুঁড়া মিশিয়ে খেয়ে ফেলুন।

৪. ঠাণ্ডা লাগলে গরম পানির বাষ্প নেওয়া সবচেয়ে ভালো চিকিৎসা।

৫. চা বানানোর সময় তুলসি পাতা এবং আদা সেঁচে মিশিয়ে নিন।

৬. যাদের নিয়মিত ঠাণ্ডা-কাশি লেগেই থাকে তারা আমলকির মোরব্বা বা চবনপ্রাশ খেতে পারেন। এতে বিপাক ক্রিয়া সুষ্ঠু হয়। এতে রোগ প্রতিরোধী ক্ষমতা বৃদ্ধি পায়।

৭. গার্গেল করার সময় তাতে কয়েক ফোঁটা ঘি মিশিয়ে নেওয়া যায়। কাশিতেও দারুণ উপকারী এটি।

৮. গোসলের হালকা উষ্ণ পানিতে কয়েক ফোঁটা ইউক্যালিপটাসের নির্যাস দিয়ে নিন। দেহের ব্যথা থেকে মুক্তি মিলবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে