সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় বাংলাদেশী হত্যায় ২ পুলিশের মৃত্যুদণ্ড

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় বাংলাদেশী নাগরিক হত্যার দায়ে দেশটির ইমিগ্রেশন পুলিশের দুই সদস্যের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন উচ্চ আদালত।

শুক্রবার জুডিশিয়াল কমিশনার আবু বকর কাতার দণ্ডবিধির ৩০২ ধারায় এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- কাঙ্গার পারলিসের ইমিগ্রেশন পুলিশ অফিসার মোহাম্মদ আমিনউদ্দিন ইয়াসিন ও জুহাইরুল ইফিন্দি জুলকাফলি।

আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্তরা ২০১৪ সালের ২৯ অক্টোবর কাঙ্গার পারলিসে আবু বকর সিদ্দিক (৪৫) নামের এক বাংলাদেশী অভিবাসীকে হত্যা করেন।

এ ঘটনায় ২০১৫ সালের ১ অক্টোবর কানগার হাইকোর্ট তাদের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা না পেয়ে খালাস দেন। পরে এ রায়ের বিরুদ্বে উচ্চ আদালতে আপিল করা হয়।

মামলার তথ্য বিবরণীতে বলা হয়, আটক আবু বকর সিদ্দিক গ্যাস্ট্রিকের জন্য ওষুধ দেয়ার অনুরোধ করেন।

কিন্তু সিসিটিভির ফুটেজে দেখা যায়, তাকে লকআপের বাইরে আনা হয়েছিল এবং ইমিগ্রেশনের ওই দুই কর্মকর্তার হাতে লম্বা কাঠের লাঠি ছিল।

আবু বকরের অপর এক সঙ্গীও অভিযোগ করেন, তাকে ইমিগ্রেশন অফিসার মারধর করে। এতে আবু বকরের শারীরিক অবস্থার অবনতি হয়। চিকিৎসার জন্য হাসপাতালে নিলে ২০১৪ সালের ৪ নভেম্বর তিনি মারা যান।

ময়নাতদন্তে আবু বকরের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায় এবং একাধিক বেত্রাঘাতের ফলে নরম টিস্যু জখম হয়ে আবু বকরের মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা