নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা (ভিডিও)

news-image

রাজধানীর বসুন্ধরায় আন্দোলনরত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়টি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রক্টর কামরুল ইসলাম জানান, আজ সব ক্লাস পরীক্ষা সাসপেন্ড। আগামীকালও (শুক্রবার) একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। শনিবার একাডেমিক কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত নেয়া হবে। শিক্ষার্থীদের ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করলে পুলিশ লাঠিচার্জ, টিয়ারসেল, কাঁদানে গ্যাস, জলকামান নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন আহত হয়।
দুপক্ষের সংঘর্ষের পর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মূল গেটের ভেতরে চলে যায়। সেখানে তারা বিক্ষোভ করছে। এর আগে বৃহস্পতিবার প্রগতি সরণিতে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

গতকাল বুধবার নিরাপত্তারক্ষীদের পিটুনিতে আহত হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার হাসনাত তপু। তিনি নর্থ সাউথের বিবিএর ষষ্ঠ সেমিস্টারের ছাত্র। তাকে এ্যাপোলো হাসপাতালে চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল বিভাগের স্নাতক শেষ বর্ষের ছাত্র লাব্বি খান জানান, তপুসহ দুই ছাত্র রাত ১০টার দিকে প্রগতি সরণির ‘অ্যাপোলো’ গেটে একটি মোটরসাইকেল রাখতে গেলে নিরাপত্তারক্ষীরা তাদের বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সিকিউরিটি গার্ডরা ছাত্রদের ওপর হামলা করে।

পুলিশ জানায়, তপুকে মারধরের খবর ছড়িয়ে পরলে অন্য শিক্ষার্থীরা এসে বিক্ষোভ শুরু করে। ঘটনার বিচার দাবি করে গভীর রাত পর্যন্ত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেয়ার পর সকাল থেকে পুনরায় অবস্থান নেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার