,

কসবায় ভেজাল রং বিক্রি, ব্যবসায়ীর জরিমানা

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ভেজাল রং বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাছির উদ্দিন সরোয়ার। সোমবার ভেজালবিরোধী অভিযান শেষে বিচারক অর্থদন্ড করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছির উদ্দিন সরোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে সোমবার বিকালে উপজেলার কুটি বাজারে ভেজালবিরোধী অভিযান চালানো হয়। অভিযানকালে মেসার্স জননী হার্ডওয়ারের মালিক নিপন্দ কর্মকারকে ভেজাল বার্জার প্রিন্ট রঙ বিক্রি করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বার্জার প্রিন্টের ভেজাল ১৬টি বড় ও ৪২টি ছোট কৌটা ধ্বংস করা হয়। এ ছাড়া কুটি ইউনিয়নের গঙ্গানগর গ্রামের মো. ইকবাল হোসেনের কাছে বিক্রীত ভেজাল বার্জার প্রিন্টের ৩৪ হাজার টাকার মধ্যে ১৭ হাজার টাকা ক্রেতা ইকবাল হোসেনকে ফেরত দেয়া হয়। আদালত পরিচালনাকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য আইয়ুব আলী ভূঁইয়া ও কুটি ইউপি চেয়ারম্যান হাজী মো. নজরুল ইসলাম জিতুসহ কুটি বাজার পরিচালনা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

পৃথক মামলার সাজা একসঙ্গে ভোগের সুযোগ নেই

ছয় বছরের শিশুর মরদেহ উদ্ধার, আটক ৩

পার্থ শেখ: জুটিপ্রথা থাকতেই হবে, এমন নয়

বিএনপি নেতা বাচ্চুকে হাসপাতালে দেখতে গেলেন রাশেদ খাঁন

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

পর্যটনে বাড়ছে এআই, জোর দেওয়া হচ্ছে ডিজিটাল রূপান্তরে

সরকারের নাম ব্যবহার করে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন

ট্রাম্পের প্রত্যাখ্যান, তবুও আলোচনার আহ্বান ইরানের

বিদায়ী বিশ্বকাপে সবকিছু উজাড় করতে চান কোহলি

যুক্তরাষ্ট্রে নরইস্টারে জনজীবন বিপর্যস্ত, জরুরি অবস্থা

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীকে বার্তা

বিশ্বমঞ্চে বাংলাদেশের আত্মবিশ্বাস শীর্ষে: মাহ্দী আমিন