,

হোয়াইট হাউস ছাড়লেন বাংলাদেশি নারী কর্মী

news-image

অনলাইন ডেস্ক : মুসলিম প্রধান দেশের মানুষদের মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণের নিষেধাজ্ঞার প্রেক্ষিতে চাকরি ছাড়লেন হোয়াইট হাউসের বাংলাদেশি বংশোদ্ভুত কর্মী রুমানা আহমেদ। সেই ২০১১ সালে তাঁকে হোয়াইট হাউসের কর্মী হিসেবে নিয়োগ করেন ওবামা। পরে তিনি জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সদস্য হন। ‘‌দি আটলান্টিক’‌ সংবাদপত্রে রুমানা লিখেছেন, ‘‌দেশের স্বার্থ রক্ষা এবং দেশের সুবিধা তুলে ধরাই আমার কাজ। হোয়াইট হাউসের ওয়েস্ট উইং-এর কর্মরত আমিই একমাত্র হিজাব পরা মুসলিম নারী। ওবামা প্রশাসনে আমি সর্বদা স্বাচ্ছন্দ্য বোধ করতাম। ’‌

২০১৬ সাল থেকে মুসলিম ধর্মাবলম্বীদের ট্রাম্প আঘাত করে চলেছেন। এরপরেও তিনি হোয়াইট হাউসে কাজ করছিলেন ভাল কিছু হবে–এই আশায়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প সাত মুসলিম দেশের অধিবাসীদের ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে বিতর্কিত এক্সিকিউটিভ অর্ডারে সই করেন। আর তার আটদিনের মাথায় হোয়াইট হাউস ছাড়েন রুমানা আহমেদ। তাঁর আরও অভিযোগ, ট্রাম্প প্রশাসনের কর্তাব্যক্তিদের মধ্যেও রয়েছে ভয়ঙ্কর মুসলিম বিদ্বেষী মানসিকতা। সূত্র: আজকাল

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে