,

ব্রাহ্মণবাড়িয়ায় মহিলা আওয়ামীলীগের সম্মেলণ অনুষ্ঠিত, একাংশের প্রতিবাদ ও মানববন্ধন

news-image

নিজস্ব প্রতিবেদকদীর্ঘ ১৯ বছর পর উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা আওয়ামীলীগের সম্মেলণ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে সম্মেলনের উদ্ধোধন করেন কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মাহমুদা বেগম। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ সহ-সভাপতি সাফিয়া খাতুন। মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মিনারা আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক শিরিন রোখসানা, কেন্দ্রীয় কমিটির সদস্য জাবেদা খাতুন পারুল প্রমূখ। সম্মেলণে জেলা মহিলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে এ সম্মেলণ অনুষ্ঠিত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা মহিলা আওয়ামীলীগের একাংশ। এতে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদিকা ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাসলিমা সুলতানা খান নিশাত, যুগ্ম সাধারন সম্পাদক শামীমা মুজিব, জেলা আওয়ামীলীগ নেত্রী রুনাক সুলতানা পারভীন, উমা পাল, নিলুফা বেগম, শহর মহিলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নাজমুন্নাহার, সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারা বেগম, সাধারন সম্পাদক মাহমুদা বেগম, বিজয়নগর মহিলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নেছা টুনি প্রমূখ। এসময় জেলা মহিলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর