নাসিরনগর দাঁতমন্ডল গাউছিয়া মীরানিয়া আজিজিয়া দরবার শরীফের বার্ষিক ওরস শুক্রবার
আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল গাউছিয়া মীরানিয়া আজিজিয়া দরবার শরীফে হযরত সৈয়দ মীরান শাহ তাঁতারী বাগদাদী(র:)এর খলিফা মাওলানা শাহ সূফী মুহাম্মদ আব্দুল আজিজ আলক্বাদেরী নাগমুদী (র:)এর ৬০ তম দিনব্যাপী বার্ষিক ওরস আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। উক্ত ওরস মাহফিলে দেশের খ্যাতিমান ইসলামী চিন্তাবিদগণ দ্বীন শরীয়ত ও ত্বরীকত বিষয়ে ওয়াজ নসিহত করবেন। বৃহস্পতিবার বাদ ফজর কচুয়া দরবার শরীফের গদ্দীনশীন পীর হযরত আলহাজ মাওলানা সৈয়দ তাহের রায়হান শাহ্ আল-ক্বাদেরীর সভাপতিত্বে আখিরী মোনাজাত পরিচালনা করবেন গাউছিয়া মীরানিয়া আজিজিয়া দরবার শরীফের গদ্দীনশীন পীরজাদা ফকির আলহাজ্ব আবু সাঈদ আল-ক্বাদেরী। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্ত ও মুরিদানগণকে যথা সময়ে অংশগ্রহন করার জন্য ওরশ উদযাপন কমিটি অনুরোধ জানিয়েছেন।











