মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্তন ক্যান্সারের ঝুঁকি এড়াতে ‘হাঁটুন’

news-image

স্বাস্থ্য ডেস্ক : যদি ঋতুচক্র বন্ধ হওয়া নারীরা দৈনিক যদি এক ঘণ্টা করে হাঁটেন তাহলে তাদের স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমে যাবে-এমন তথ্য উঠে এসেছে একটি গবেষণায়। বিবিসিতে প্রকাশিত এক খবরে এ তথ্য দেওয়া হয়েছে।

আমেরিকান ক্যান্সার সোসাইটি নামে ওই গবেষণা প্রতিষ্ঠানটি ১৯৯২-৯৩ সালের দিকে ৯৭ হাজার ৭৮৫ জন নারীর উপর একটি জরিপ পরিচালনা করে। পরিচালিত জরিপে অংশগ্রহণকারী নারীদের বয়স ছিল ৫০ থেকে ৭৪ বছরের মধ্যে।

তাদের প্রশ্ন করা হয়, আপনারা প্রতিদিন কত সময় ধরে হাঁটেন, সাঁতার কাটেন অথবা অনুরূপ শারীরিক শ্রমের সঙ্গে যুক্ত কিনা? পাশাপাশি টেলিভিশন দেখা ও বই পড়ার ক্ষেত্রে তারা কতটা সময় ব্যয় করেন-এসব বিষয়ে প্রশ্ন করাসহ স্বাস্থ্য সম্পর্কিত বেশকিছু প্রশ্ন তাদের করা হয়।

দুই বছর পর পর একইভাবে তাদেরকে অনুরূপ প্রশ্ন করা হয়। পরবর্তীতে সকল তথ্য-উপাত্ত পর্যালোচনা করে দেখা যায়, যেসব নারী প্রতি সপ্তাহে সাত ঘণ্টা করে হাঁটেন, তাদের স্তন ক্যান্সারের ঝুঁকি ১৪ শতাংশ কমে যায়।

গবেষক দলটির প্রধান ডা. অল্পা প্যাটেল জানান, হাঁটাহাঁটি ছাড়াও বেশি বেশি পরিশ্রম জনিত কাজও এই ঝুঁকি কমাতে সহায়তা করে।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী