,

যেভাবে বুঝবেন ফলটি কেমিক্যাল দিয়ে পাকানো (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : বাজার থেকে চড়া দামে ফল কিনছেন স্বাস্থ্য ভাল রাখার জন্য। অথচ সেই ফলই আপনাকে ক্রমে নিয়ে যাচ্ছে অকাল মৃত্যুর দিকে! কারণ, ফল পাকাতে ইদানিং অনেক অসাধু ব্যবসায়ী ব্যবহার করছেন মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ক্যালসিয়াম কার্বাইড, এথিলিনের মতো রাসায়নিক।

যদিও ফল পাকানোর জন্য ক্যালসিয়াম কার্বাইড, এথিলিনের মতো বিভিন্ন রাসায়নিকের ব্যবহার নতুন কিছু নয়। কিন্তু দীর্ঘদিন এই ধরনের রাসায়নিক শরীরে গেলে তা থেকে ক্যানসার, কিডনির সমস্যা, ত্বকের সমস্যা দেখা দিতে পারে। কারণ কার্বাইডের মতো রাসায়নিকের মধ্যে ফসফরাস ও আর্সেনিক থাকে। তাই ফল কেনার ক্ষেত্রে রাসায়নিক দিয়ে পাকানো কিনা তা যাচাই করে কেনাই ভালো। কিন্তু কোন ফল রাসায়নিক দিয়ে পাকানো, আর কোনটা স্বাভাবিকভাবে পেকেছে, তা কীভাবে চিনবেন?

• কলা কৃত্রিমভাবে পাকানো হলে ২৪ ঘণ্টার মধ্যেই কলার খোসায় কালো ছোপ পড়তে থাকে।

• আম কৃত্রিমভাবে পাকানো হলে গায়ে সবুজ এবং হলুদ রংয়ে সামঞ্জস্য থাকে না। হলুদ রংয়ের মাঝে সবুজ সবুজ ছোপ থাকে। এর অর্থ, রাসায়নিকটি ফলের মধ্যে ভালভাবে মেশেনি।

• ফল কেনার পরে বালতিতে পানি ভরে তার মধ্যে ফলটি ফেলুন। যদি সঙ্গে সঙ্গে ফলটি পানির মধ্যে সম্পূর্ণ ডুবে যায়, তাহলে সেটি স্বাভাবিকভাবে পেকেছে। কিন্তু যদি ভেসে থাকে বা ডুবতে সময় নেয় তাহলে বুঝতে হবে ফলটি কৃত্রিমভাবে পাকানো।

• কৃত্রিম পদ্ধতিতে পাকানো কলা বা আমের স্বাভাবিক মিষ্টিভাব থাকে না। বাইরে থেকে হলদে হয়ে গেলেও ভিতরে শক্ত থেকে যায়।

• কৃত্রিমভাবে রাসায়নিকের সাহায্যে পাকানো ফল খেলে তা থেকে বমি, মাথা ঘোরা, অ্যাসিডিটির মতো সমস্যা হতে পারে। একটানা অনেক দিন খেলে প্রভাব পড়ে কিডনিতে।
ভিডিও দেখুন :

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে