সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১ কোটি ৩০ লাখ মা উপবৃত্তি পাবেন

news-image

দেশের প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত শিশুদের ১ কোটি ৩০ লাখ মা উপবৃত্তি পাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১ মার্চ এ কর্মসূচির উদ্বোধন করবেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম-আল হোসেন এ তথ্য জানিয়েছেন। খবর বাসস’র।

শুক্রবার দুপুরে মাগুরা সদর উপজেলার রাউতড়া হৃদয়নাথ স্কুল ও কলেজ অডিটরিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণ’ শীর্ষক প্রধান শিক্ষক ও মা সমাবেশে তিনি একথা বলেন।

আকরাম-আল হোসেন বলেন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই উপবৃত্তির টাকা মায়েদের কাছে পৌঁছে যাবে। সকল শিশু-কিশোরদের বিদ্যালয় উপস্থিতি নিশ্চিত করতে সরকার এই কর্মসূচি গ্রহণ করেছে।

তিনি বলেন, শিশুদের প্রথম শিক্ষক হচ্ছেন ‘মা’। প্রাথমিক শিক্ষা হচ্ছে জাতীর ভিত্তি। এই ভিত্তি সুদৃঢ় করতে মেধাবী শিক্ষার্থী তৈরি করতে হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বলেন, মা ও শিক্ষকসহ সকলে তাদের ভূমিকা সঠিকভাবে পালন করলে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত হবে। উন্নত সমৃদ্ধ ও মেধা সম্পন্ন জাতি গঠনে তৈরি হবে আগামী দিনের নেতৃত্ব।

এছাড়া সারা দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ৬৫ হাজার শ্রেণি কক্ষ নির্মাণ করা হবে বলেও জানান তিনি।

সদর উপজেলা চেয়ারম্যান রোস্তম আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুণ্ডু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহবুবুর রহমান, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ারুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমীন, পিটিআই সুপারিটেন্ডেন্ট বাদল চন্দ্র রায় প্রমুখ।

সমাবেশে সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীদের মায়েরা অংশ নেন।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি